Genesis 39:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ইউসুফের সহবর্তী ছিলেন এবং তিনি সফল-কাম হলেন ও তাঁর মিসরীয় মালিকের বাড়িতে রইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যোষেফের সঙ্গে ছিলেন তাই তিনি সাফল্য পেলেন, এবং তিনি তাঁর মিশরীয় প্রভুর বাড়িতে বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু যোষেফের সহবর্ত্তী ছিলেন, এবং তিনি সফলকর্ম্মা হইলেন, ও আপন মিস্রীয় প্রভুর গৃহে রহিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু যোষেফের সহবর্তী ছিলেন, এবং তিনি সফলকর্মা হইলেন, ও আপন মিসরীয় প্রভুর গৃহে রহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যোষেফের সংগে সংগে ছিলেন। সেইজন্য তিনি সব কাজে সফল হতে লাগলেন। তাঁকে তাঁর মিসরীয় মনিবের বাড়ীতেই রাখা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ইউসুফের সংগে সংগে ছিলেন। সেইজন্য তিনি সব কাজে সফল হতে লাগলেন। তাঁকে তাঁর মিসরীয় মালিকের বাড়ীতেই রাখা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যোষেফের সঙ্গে ছিলেন তাই তিনি উন্নতি লাভ করলেন। তিনি তাঁর মিশরী মনিবের বাড়িতেই বাস করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু যোষেফকে সাহায্য করলেন| যোষেফ সফলকর্মা হলেন| যোষেফ সেই মিশরীয় পোটীফরের অর্থাৎ তার মনিবের বাড়ীতেই বাস করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু যোষেফের সঙ্গে ছিলেন এবং তিনি সমৃদ্ধিশালী হলেন ও নিজের মিশরীয় প্রভুর ঘরে থাকলেন।