Genesis 39:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে ইউ-সুফের মালিক তাঁকে নিয়ে কারাগারে রাখ-লেন; সেই স্থানে বাদশাহ্র বন্দীরা থাকতো; তাতে তিনি সেই কারাগারে থাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফের প্রভু যোষেফকে ধরে সেই জেলখানায় পুরে দিলেন, যেখানে রাজার কয়েদিদের বন্দি করে রাখা হত। কিন্তু যোষেফ যখন সেই জেলখানায় ছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যোষেফের প্রভু তাঁহাকে লইয়া কারাগারে রাখিলেন, যে স্থানে রাজার বন্দিগণ বদ্ধ থাকিত; তাহাতে তিনি সেখানে, সেই কারাগারে থাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যোষেফের প্রভু তাঁহাকে লইয়া কারাগারে রাখিলেন, যে স্থানে রাজার বন্দিগণ বদ্ধ থাকিত; তাহাতে তিনি সেখানে, সেই কারাগারে থাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পোটীফর যোষেফকে জেলে দিলেন। সেই জায়গায় রাজার বন্দীদের আটক করে রাখা হত। কিন্তু জেলের মধ্যেও সদাপ্রভু যোষেফের সংগে সংগে ছিলেন। তিনি তাঁর প্রতি বিশ্বস্ত রইলেন এবং এমন করলেন যাতে যোষেফ প্রধান জেলরক্ষকের সুনজরে পড়েন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পোটীফর ইউসুফকে জেলখানায় দিলেন। সেই জায়গায় বাদশাহ্র বন্দীদের আটক করে রাখা হত। কিন্তু জেলখানার মধ্যেও মাবুদ ইউসুফের সংগে সংগে ছিলেন। তিনি তাঁর প্রতি বিশ্বস্ত রইলেন এবং এমন করলেন যাতে ইউসুফ প্রধান জেল-রক্ষকের সুনজরে পড়েন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যোষেফকে রাজবন্দীদের জন্য নির্দিষ্ট কারাগারে বন্দী করে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই রাজার শত্রুদের যে কারাগারে রাখা হত, পোটীফর যোষেফকে সেইখানে রাখল| যোষেফ সেখানে রইলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যোষেফের প্রভু তাঁকে নিয়ে কারাগারে রাখলেন, যে জায়গায় রাজার বন্দিরা বন্ধ থাকত; তাতে তিনি সেখানে, সেই কারাগারে থাকলেন।