Genesis 39:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে কারারক্ষক কারাগারের সমস্ত বন্দীর ভার ইউসুফের হাতে দিলেন, আর সেখানকার লোকদের সমস্ত কাজ ইউসুফের হুকুম অনুসারে চলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেই জেল-রক্ষক যোষেফকে জেলের সব বন্দির তত্ত্বাবধায়ক করে দিলেন, এবং সেখানে যা যা কাজকর্ম হত, সেসবের দায়িত্বও তাঁকে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে কারারক্ষক কারাস্থিত সমস্ত বন্দির ভার যোষেফের হস্তে সমর্পণ করিলেন, এবং তথাকার লোকদের সমস্ত কর্ম্ম যোষেফের আজ্ঞানুসারে চলিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে কারারক্ষক কারাস্থিত সমস্ত বন্দির ভার যোষেফের হস্তে সমর্পণ করিলেন, আর তথাকার লোকদের সমস্ত কর্ম যোষেফের আজ্ঞা অনুসারে চলিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান জেলরক্ষক জেলের সমস্ত কয়েদীদের ভার যোষেফের উপরে দিলেন যেন সেখানকার সব কাজকর্ম যোষেফের ইচ্ছামত হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান জেল-রক্ষক জেলখানার সমস্ত কয়েদীদের ভার ইউসুফের উপরে দিলেন যেন সেখানকার সব কাজকর্ম ইউসুফের ইচ্ছামত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে তিনি কারাধ্যক্ষের প্রিয়পাত্র হয়ে উঠলেন। তিনি কারাগারে সমস্ত বন্দী ও তাদের কাজকর্ম দেখাশুনা করার ভার যোষেফের উপর ন্যস্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই কারাগারের সমস্ত বন্দীদের ভার যোষেফের হাতে দিলেন| সেই পদে অধিষ্ঠিত যে কোন পদাধিকারী স্বাভাবিকভাবে যা করেন, যোষেফ তাই করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে কারারক্ষক কারাগারে অবস্থিত সমস্ত বন্দির ভার যোষেফের হাতে সমর্পণ করলেন এবং সেখানকার লোকেদের সমস্ত কাজ যোষেফের আদেশ অনুযায়ী চলতে লাগল।