Genesis 39:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারারক্ষক তাঁর হস্তগত কোন বিষয়ে লক্ষ্য করতেন না, কেননা মাবুদ তাঁর সহবর্তী ছিলেন এবং তিনি যা কিছু করতেন মাবুদ তা সফল করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফের তত্ত্বাবধানে যা কিছু ছিল, তার কোনোটির প্রতিই সেই রক্ষক মনোযোগ দিতেন না, কারণ সদাপ্রভু যোষেফের সঙ্গে ছিলেন ও তিনি যা কিছু করতেন, সবেতেই তিনি তাঁকে সাফল্য দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারারক্ষক তাঁহার হস্তগত কোন বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী ছিলেন, এবং তিনি যাহা কিছু করিতেন, সদাপ্রভু তাহা সফল করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারারক্ষক তাঁহার হস্তগত কোন বিষয়ে দৃষ্টিপাত করিতেন না, কেননা সদাপ্রভু তাঁহার সহবর্তী ছিলেন, এবং তিনি যাহা কিছু করিতেন সদাপ্রভু তাহা সফল করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফের হাতে যে সব কাজের ভার ছিল সেগুলো প্রধান জেলরক্ষককে আর দেখাশোনা করতে হত না, কারণ সদাপ্রভু যোষেফের সংগে ছিলেন, আর এইজন্য যোষেফ যাতে হাত দিতেন তা সদাপ্রভু সফল করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফের হাতে যে সব কাজের ভার ছিল সেগুলো প্রধান জেল-রক্ষককে আর দেখাশোনা করতে হত না, কারণ মাবুদ ইউসুফের সংগে ছিলেন, আর এইজন্য ইউসুফ যাতে হাত দিতেন তা মাবুদ সফল করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সমস্ত কাজের দায়িত্ব তিনি যোষেফের উপর দিয়েছিলেন সেগুলির দিকে তাঁকে আর লক্ষ্য রাখতে হত না, কারণ প্রভু পরমেশ্বর যোষেফের সঙ্গে থেকে সব কাজেই তাঁকে সাফল্য দান করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যোষেফের অধীনের কোন কাজই কারাধিকারীকে তত্ত্বাবধান করতে হত না| এটা হয়েছিল কারণ প্রভু তার সঙ্গে ছিলেন এবং তাকে সব কাজে সফল করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারারক্ষক তাঁর অধিকারের কোনো বিষয়ে দেখতেন না, কারণ সদাপ্রভু তাঁর সঙ্গী ছিলেন এবং তিনি যা কিছু করতেন সদাপ্রভু তা সফল করতেন।