Genesis 39:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ তাঁর সহবর্তী আছেন এবং তিনি যা কিছু করেন মাবুদ তাঁর হাতে তা সফল করছেন, এটা তাঁর মালিক দেখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর প্রভু যখন দেখলেন যে সদাপ্রভু তাঁর সঙ্গে আছেন এবং তিনি যা যা করেন সবেতেই সদাপ্রভু তাঁকে সফলতা দেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী আছেন, এবং তিনি যে কিছু করেন, সদাপ্রভু তাঁহার হস্তে তাহা সফল করিতেছেন, ইহা তাঁহার প্রভু দেখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু তাঁহার সহবর্তী আছেন, এবং তিনি যাহা কিছু করেন, সদাপ্রভু তাঁহার হস্তে তাহা সফল করিতেছেন, ইহা তাঁহার প্রভু দেখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যে তাঁর সংগে সংগে আছেন এবং তাঁর হাতের সব কাজই সফল করে তুলছেন তা তাঁর মনিবের চোখ এড়ালো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যে তাঁর সংগে সংগে আছেন এবং তাঁর হাতের সব কাজই সফল করে তুলছেন তা তাঁর মালিকের চোখ এড়ালো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মনিব দেখলেন প্রভু পরমেশ্বর যোষেফের সঙ্গে আছেন এবং যে কাজেই তিনি হাত দেন প্রভু পরমেশ্বর তাতেই তাঁকে সাফল্য দান করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পোটীফর দেখলেন যে প্রভু যোষেফের সাথে রয়েছেন এবং যোষেফ যা কিছু করেন তাতেই তিনি তাকে সফল হতে দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু তাঁর সঙ্গে আছেন এবং তিনি যা কিছু করেন, সদাপ্রভু তাঁর হাতে তা সফল করছেন, এটা তাঁর প্রভু দেখলেন।