Genesis 39:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইউসুফ তাঁর দৃষ্টিতে অনুগ্রহ লাভ করলেন ও তাঁর পরিচারক হলেন এবং তিনি ইউসুফকে নিজের বাড়ির প্রধান করে তাঁর হাতে তাঁর সমস্ত বিষয়-সম্পত্তির দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যোষেফ তাঁর দৃষ্টিতে অনুগ্রহ লাভ করলেন ও তাঁর সেবক হয়ে গেলেন। পোটিফর তাঁকে নিজের পরিবারের দেখাশোনার দায়িত্ব দিলেন, এবং তাঁর মালিকানাধীন সবকিছু দেখাশোনার দায়িত্বও তাঁকে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যোষেফ তাঁহার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন, ও তাঁহার পরিচারক হইলেন, এবং তিনি যোষেফকে আপন বাটীর অধ্যক্ষ করিয়া তাঁহার হস্তে আপনার সর্ব্বস্ব সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যোষেফ তাঁহার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন, ও তাঁহার পরিচারক হইলেন, এবং তিনি যোষেফকে আপন বাটীর অধ্যক্ষ করিয়া তাঁহার হস্তে আপনার সর্বস্ব সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে যোষেফ তাঁর সুনজরে পড়লেন এবং তিনি তাঁকে তাঁর ব্যক্তিগত সেবাকারী করে নিলেন। তাঁর ঘর-সংসার ও বিষয়-সম্পত্তির দেখাশোনার ভারও তিনি তাঁর উপর দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে ইউসুফ তাঁর সুনজরে পড়লেন এবং তিনি তাঁকে তাঁর ব্যক্তিগত সেবাকারী করে নিলেন। তাঁর ঘর-সংসার ও বিষয়-সম্পত্তির দেখাশোনার ভারও তিনি তাঁর উপর দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণে যোষেফ তাঁর মনিবেরও প্রিয়পাত্র হয়ে উঠলেন এবং তিনি তাঁকে খাস কর্মচারীর পদে বহাল করে তাঁর উপর ঘরসংসার ও বিষয় সম্পত্তি দেখাশুনার ভার ন্যস্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্য পোটীফর খুশী হয়ে যোষেফকে তার নিজের বাড়ীর অধ্যক্ষ করে তারই হাতে সব কিছুর ভার দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যোষেফ তার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হলেন ও তার পরিচারক হলেন এবং তিনি যোষেফকে নিজের বাড়ির পরিচালক করে তার হাতে নিজের সব কিছুর দায়িত্ব দিলেন।