Genesis 39:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন থেকে তিনি ইউসুফের হাতে নিজের বাড়ির ও সমস্ত বিষয়-সম্পত্তির ভার দিলেন, তখন থেকে মাবুদ ইউসুফের অনুরোধে সেই মিসরীয় ব্যক্তির বাড়ির প্রতি দোয়া করলেন; বাড়িতে ও ক্ষেতে অবস্থিত তাঁর সমস্ত সম্পদের প্রতি মাবুদের দোয়া বর্ষিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সময় থেকে তিনি যোষেফকে তাঁর পরিবারের ও তাঁর মালিকানাধীন সবকিছুর দায়িত্ব দিলেন, সদাপ্রভু যোষেফের জন্য সেই মিশরীয়ের পরিবারকে আশীর্বাদ করলেন। বাড়িতে ও জমিতে, পোটিফরের যা যা ছিল, সে সবকিছুর উপর সদাপ্রভুর আশীর্বাদ বর্তে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে অবধি তিনি যোষেফকে আপন বাটীর ও সর্ব্বস্বের অধ্যক্ষ করিলেন, সেই অবধি সদাপ্রভু যোষেফের অনুরোধে সেই মিস্রীয় ব্যক্তির বাটীর প্রতি আশীর্ব্বাদ করিলেন; বাটীতে ও ক্ষেত্রে স্থিত তাঁহার সমস্ত সম্পদের প্রতি সদাপ্রভুর আশীর্ব্বাদ বর্ত্তিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে অবধি তিনি যোষেফকে আপন বাটীর ও সর্বস্বের অধ্যক্ষ করিলেন, সেই অবধি সদাপ্রভু যোষেফের অনুরোধে সেই মিসরীয় ব্যক্তির বাটীর প্রতি আশীর্বাদ করিলেন; বাটীতে ও ক্ষেত্রে স্থিত তাঁহার সমস্ত সম্পদের প্রতি সদাপ্রভুর আশীর্বাদ বর্তিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফকে এই সব ভার দেবার পর থেকে যোষেফের দরুন সদাপ্রভু সেই মিসরীয় মনিবের সব কিছুকে আশীর্বাদ করতে লাগলেন। পোটীফরের ঘর-বাড়ীর এবং ক্ষেত-খামারের সব কিছুকেই সদাপ্রভু আশীর্বাদ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফকে এই সব ভার দেবার পর থেকে ইউসুফের দরুন মাবুদ সেই মিসরীয় মালিকের সব কিছুকে দোয়া করতে লাগলেন। পোটীফরের ঘর-বাড়ীর এবং ক্ষেত-খামারের সব কিছুকেই মাবুদ দোয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের উপর ঘরসংসার ও বিষয়সম্পত্তির ভার অর্পণ করার পর প্রভু পরমেশ্বর যোষেফের জন্যই ঐ মিশরীয় সংসারে আশিস্ বর্ষণ করলেন। তাঁর বাড়ি ও ক্ষেতের সমস্ত সম্পদ প্রভু পরমেশ্বরের আশিস্মণ্ডিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফকে সেই বাড়ীর অধ্যক্ষ করা হলে প্রভু পোটীফরের বাড়ী এবং তার সব কিছুকে আশীর্বাদ করলেন| যোষেফের জন্যই প্রভু একাজ করলেন| আর তিনি পোটীফরের ক্ষেতে যা জন্মাত তাকেও আশীর্বাদযুক্ত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন থেকে তিনি যোষেফকে নিজের বাড়ির ও সব কিছুর পরিচালক করলেন, তখন থেকে সদাপ্রভু যোষেফের অনুরোধে সেই মিশরীয় ব্যক্তির বাড়ির প্রতি আশীর্বাদ করলেন; বাড়িতে ও ক্ষেতে অবস্থিত তাঁর সমস্ত সম্পদের প্রতি সদাপ্রভু আশীর্বাদ করলেন।