Genesis 39:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তিনি ইউসুফের হাতে তাঁর সমস্ত বিষয়-সম্পত্তির ভার দিলেন; তিনি নিজের খাদ্যদ্রব্য ছাড়া আর কোন কিছুরই খোঁজ-খবর নিতেন না। ইউসুফ রূপবান ও সুন্দর ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব পোটিফর তাঁর সবকিছু দেখাশোনার দায়িত্ব যোষেফের উপর ছেড়ে দিলেন; যোষেফ সেই দায়িত্ব সামলানোর সময়, তিনি যে যে খাবারদাবার খেতেন সেগুলি ছাড়া তিনি আর কোনো বিষয়ে চিন্তা করতেন না। যোষেফ শক্তপোক্ত ও সুদর্শন পুরুষ ছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তিনি যোষেফের হস্তে আপনার সর্ব্বস্বের ভার দিলেন, আপনি নিজ আহারীয় দ্রব্য ব্যতীত আর কিছুরই তত্ত্ব লইতেন না। যোষেফ রূপবান্‌ ও সুন্দর ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তিনি যোষেফের হস্তে আপনার সর্বস্বের ভার দিলেন; আপনি নিজ আহারীয় দ্রব্য ব্যতীত আর কোন কিছুরই তত্ত্ব লইতেন না। যোষেফ রূপবান ও সুন্দর ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ দেখে পোটীফর তাঁর সব কিছুর ভার যোষেফের উপর ছেড়ে দিলেন। যোষেফের উপর সব ভার ছিল বলে পোটীফর একমাত্র নিজের খাওয়া ছাড়া আর কিছু নিয়ে চিন্তা করতেন না। যোষেফের দেহের গড়ন এবং চেহারা সুন্দর ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ দেখে পোটীফর তাঁর সব কিছুর ভার ইউসুফের উপর ছেড়ে দিলেন। ইউসুফের উপর সব ভার ছিল বলে পোটীফর একমাত্র নিজের খাওয়া ছাড়া আর কিছু নিয়ে চিন্তা করতেন না। ইউসুফের শরীরের গড়ন এবং চেহারা সুন্দর ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর যাবতীয় বিষয়সম্পত্তি যোষেফের হাতে সঁপে দিলেন, একমাত্র খাওয়াদাওয়া ছাড়া আর কোন বিষয়ের খোঁজখবর রাখতেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই পোটীফর তার বাড়ীর সব কিছুর ভারই যোষেফের হাতে দিয়ে দিলেন, কেবল নিজের খাবারটা ছাড়া আর কিছুরই জন্য তিনি চিন্তিত ছিলেন না| যোষেফ ছিলেন অত্যন্ত রূপবান ও সুদর্শন পুরুষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তিনি যোষেফের হাতে নিজের সব কিছুর ভার দিলেন, তিনি নিজের খাবারের জিনিস ছাড়া আর কিছুরই বিষয়ে চিন্তা করতেন না। যোষেফ রূপবান ও সুন্দর ছিলেন।