Genesis 39:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব ঘটনার পর ইউসুফের প্রতি তাঁর মালিকের স্ত্রীর নজর পড়লো; আর তাঁকে বললো, আমার সঙ্গে শয়ন করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং কিছুকাল পর তার প্রভু-পত্নীর দৃষ্টি যোষেফের উপর গিয়ে পড়ল ও সে বলল, “আমার সাথে বিছানায় এসো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল ঘটনার পর তাঁহার প্রভুর স্ত্রী যোষেফের প্রতি দৃষ্টিপাত করিল; আর তাঁহাকে কহিল, আমার সহিত শয়ন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ঘটনার পর তাঁহার প্রভুর স্ত্রী যোষেফের প্রতি দৃষ্টিপাত করিল; আর তাঁহাকে কহিল, আমার সহিত শয়ন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিছু দিনের মধ্যে যোষেফ তাঁর মনিবের স্ত্রীর নজরে পড়ে গেলেন। একদিন সে যোষেফকে বলল, “আমার বিছানায় এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিছু দিনের মধ্যে ইউসুফ তাঁর মালিকের স্ত্রীর নজরে পড়ে গেলেন। একদিন সে ইউসুফকে বলল, “আমার বিছানায় এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ ছিলেন সুদর্শন ও রূপবান তরুণ। এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর তাঁর প্রভু পত্নীর দৃষ্টি তাঁর দিকে আকৃষ্ট হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু সময় পরে যোষেফের মনিবের স্ত্রীও তাকে পছন্দ করতে শুরু করল| একদিন সে তাকে বলল, “আমার সঙ্গে শোও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব ঘটনার পর তাঁর প্রভুর স্ত্রী যোষেফের প্রতি দৃষ্টিপাত করল; আর তাঁকে বলল, “আমার সঙ্গে শয়ন কর।”