Genesis 39:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি অস্বীকার করে তাঁর মালিকের স্ত্রীকে বললেন, দেখুন, এই বাড়িতে আমার হাতে কি কি আছে আমার মালিক তা জানেন না। তিনি আমারই হাতে সর্বস্ব রেখেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। “আমাকে দায়িত্ব দিয়ে,” তিনি তাকে বললেন, “আমার প্রভু বাড়ির কোনও বিষয়েই আর মাথা ঘামান না; তাঁর মালিকানাধীন সবকিছুই তিনি আমার দায়িত্বে ছেড়ে দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি অস্বীকার করতঃ আপন প্রভুর স্ত্রীকে কহিলেন, দেখুন, এই বাটীতে আমার হস্তে কি কি আছে, আমার প্রভু তাহা জানেন না; আমারই হস্তে সর্ব্বস্ব রাখিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি অস্বীকার করতঃ আপন প্রভুর স্ত্রীকে কহিলেন, দেখুন, এই বাটীতে আমার হস্তে কি কি আছে আমার প্রভু তাহা জানেন না; আমারই হস্তে সর্বস্ব রাখিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যোষেফ তাতে রাজী হলেন না। তিনি বললেন, “দেখুন, আমি এই বাড়ীতে আছি বলেই আমার মনিব কোন কিছুর জন্য চিন্তা করেন না। তাঁর সব কিছুর ভার তিনি আমার উপর ছেড়ে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইউসুফ তাতে রাজী হলেন না। তিনি বললেন, “দেখুন, আমি এই বাড়ীতে আছি বলেই আমার মালিক কোন কিছুর জন্য চিন্তা করেন না। তাঁর সব কিছুর ভার তিনি আমার উপর ছেড়ে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি একদিন তাঁকে বললেন, এস, আমার শয্যাসঙ্গী হও। কিন্তু যোষেফ প্রভু পত্নীর প্রস্তাব অগ্রাহ্য করে বললেন, আমার মনিবের কথা ভাবুন। তাঁর সংসারে আমি কি করছি না করছি তার কিছুই তিনি জানেন না। তিনি তাঁর সর্বস্ব আমার হাতে সঁপে দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যোষেফ প্রত্যাখ্যান করে বলল, “আমার মনিব জানেন তাঁর বাড়ীর প্রতিটি বিষয়ের প্রতি আমি বিশ্বস্ত| তিনি এখানকার সব কিছুর দায় দায়িত্বই আমাকে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তিনি অস্বীকার করায় নিজের প্রভুর স্ত্রীকে বললেন, “দেখুন, এই বাড়িতে আমার হাতে কি কি আছে, আমার প্রভু তা জানেন না; আমারই হাতে সব কিছু রেখেছেন;