Genesis 39:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই বাড়িতে আমার চেয়ে বড় কেউই নেই। তিনি সমস্ত কিছুর মধ্যে কেবল আপনাকেই আমার অধীনা করেন নি, কারণ আপনি তাঁর স্ত্রী। অতএব আমি কিভাবে এই মহাদুষ্কর্ম করতে ও আল্লাহ্‌র বিরুদ্ধে গুনাহ্‌ করতে পারি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই বাড়িতে আমার চেয়ে বড়ো আর কেউ নেই। আপনাকে ছাড়া আর কোনো কিছুই আমার প্রভু আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখেননি, কারণ আপনি যে তাঁর স্ত্রী। তবে কীভাবে আমি এ ধরনের জঘন্য কাজ এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই বাটীতে আমা অপেক্ষা বড় কেহই নাই; তিনি সমুদয়ের মধ্যে কেবল আপনাকেই আমার অধীনা করেন নাই, কারণ আপনি তাঁহার ভার্য্যা। অতএব আমি কিরূপে এই মহা দুষ্কর্ম্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই বাটীতে আমা অপেক্ষা বড় কেহই নাই; তিনি সমুদয়ের মধ্যে কেবল আপনাকেই আমার অধীনা করেন নাই, কারণ আপনি তাঁহার স্ত্রী। অতএব আমি কিরূপে এই মহা দুষ্কর্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বাড়ীতে আমার উপরে আর কেউ নেই। আপনি তাঁর স্ত্রী, সেইজন্য একমাত্র আপনাকে ছাড়া আর সবাইকে তিনি আমার অধীন করেছেন। এই অবস্থায় আমি কি করে এত বড় একটা জঘন্য কাজ করে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বাড়ীতে আমার উপরে আর কেউ নেই। আপনি তাঁর স্ত্রী, সেইজন্য একমাত্র আপনাকে ছাড়া আর সবাইকে তিনি আমার অধীন করেছেন। এই অবস্থায় আমি কি করে এত বড় একটা জঘন্য কাজ করে আল্লাহ্‌র বিরুদ্ধে গুনাহ্‌ করতে পারি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ বাড়িতে আমার চেয়ে পদমর্যাদার বড় আর কেউ নেই। বাড়ির সব কিছুই এবং সকলকেই তিনি আমার অধীনে সমর্পণ করেছেন একমাত্র আপনি ছাড়া, কারণ আপনি তাঁর স্ত্রী। এ অবস্থায় আমি কি করে এই মহা দুষ্কর্মে লিপ্ত হয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার মনিব আমাকে এই বাড়ীতে প্রায় তাঁর সমান স্থানেই রেখেছেন| আমি কখনই তাঁর স্ত্রীর সঙ্গে শুতে পারি না| এটা মারাত্মক ভুল কাজ! ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই বাড়িতে আমার থেকে বড় কেউই নেই; তিনি সকলের মধ্যে শুধু আপনাকেই আমার অধীনা করেননি; কারণ আপনি তাঁর স্ত্রী। অতএব আমি কিভাবে এই এত বড় খারাপ কাজ করতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি?”