Genesis 4:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আদম তাঁর স্ত্রী হাওয়ার সঙ্গে মিলিত হলে পর তিনি গর্ভবতী হয়ে কাবিলকে প্রসব করে বললেন, মাবুদের সহায়তায় আমি পুত্র সন্তান লাভ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আদম তাঁর স্ত্রী হবার সঙ্গে সহবাস করলেন, এবং হবা গর্ভবতী হয়ে কয়িনের জন্ম দিলেন। হবা বললেন, “সদাপ্রভুর সাহায্য নিয়ে আমি একটি পুরুষমানুষ উৎপন্ন করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কয়িনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভুর সহায়তায় আমার নরলাভ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কয়িনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভুর সহায়তায় আমি নরলাভ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আদম তাঁর স্ত্রী হবার কাছে গেলে পর হবা গর্ভবতী হলেন, আর কয়িন নামে তাঁর একটি ছেলে হল। তখন হবা বললেন, “সদাপ্রভু আমাকে একটি পুরুষ সন্তান দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আদম তাঁর স্ত্রী হাওয়ার কাছে গেলে পর হাওয়া গর্ভবতী হলেন, আর কাবিল নামে তাঁর একটি ছেলে হল। তখন হাওয়া বললেন, “মাবুদ আমাকে একটি পুরুষ সন্তান দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদম হবার সঙ্গে মিলিত হওয়ার পর হবা গর্ভবতী হয়ে কয়িনকে প্রসব করলেন। তিনি বললেন, প্রভু পরমেশ্বরের কৃপায় আমি সন্তান লাভ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আদম ও তার স্ত্রী হবার মধ্যে যৌন সম্পর্ক হল| হবা একটি শিশুর জন্ম দিল| শিশুটির নাম রাখা হল কয়িন| হবা বলল, “প্রভুর সহায়তায় আমি একটি মানুষের রূপ দিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আদম নিজের স্ত্রী হবার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তিনি গর্ভবতী হয়ে কয়িনকে প্রসব করে বললেন, “সদাপ্রভুর সাহায্যতে আমি একটা মানুষকে জন্ম দিতে পেরেছি।”