Genesis 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আজ তুমি ভূতল থেকে আমাকে তাড়িয়ে দিলে, আর তোমার দৃষ্টি থেকে আমি লুকিয়ে থাকব। আমি দুনিয়াতে পলাতক ও ভ্রমণকারী হব, আর আমাকে যে পাবে সেই আমাকে খুন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ তুমি আমাকে কৃষিভূমি থেকে তাড়িয়ে দিলে, আর আমি তোমার উপস্থিতি থেকে লুকিয়ে পড়ব; পৃথিবীতে আমি অশান্ত এক ভ্রমণকারী হয়েই থাকব, এবং যে কেউ আমার দেখা পাবে সে আমাকে হত্যা করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, অদ্য তুমি ভূতল হইতে আমাকে তাড়াইয়া দিলে, আর তোমার দৃষ্টি হইতে আমি লুক্কায়িত হইব। আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইব, আর আমাকে যে পাইবে, সেই বধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, অদ্য তুমি ভূতল হইতে আমাকে তাড়াইয়া দিলে, আর তোমার দৃষ্টি হইতে আমি লুক্কায়িত হইব। আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইব, আর আমাকে যে পাইবে, সেই বধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ তুমি আমাকে জমি থেকে তাড়িয়ে দিলে, যার ফলে আমি তোমার চোখের আড়াল হয়ে যাব। পলাতক হয়ে যখন আমি পৃথিবীতে ঘুরে বেড়াব তখন যার সামনে আমি পড়ব সে-ই আমাকে খুন করতে পারে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ তুমি আমাকে জমি থেকে তাড়িয়ে দিলে, যার ফলে আমি তোমার চোখের আড়াল হয়ে যাব। পলাতক হয়ে যখন আমি দুনিয়াতে ঘুরে বেড়াব তখন যার সামনে আমি পড়ব সে-ই আমাকে খুন করতে পারে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, আজ তুমি আমাকে ভূমি থেকে বিতাড়িত করলে, তোমার সম্মুখ থেকে আমি অপসারিত হব। পলাতক ও যাযাবর হয়ে এই পৃথিবীতে বিচরণ করব আমি, আর কেউ আমাকে দেখলেই হত্যা করবে। প্রভু পরমেশ্বর তাকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ, তুমি আমায় নির্বাসনে যেতে বাধ্য করছ| আমি তোমার কাছেও আসতে পারব না, তোমার সঙ্গে আর আমার দেখাও হবে না| আমার কোনও ঘরবাড়ী থাকবে না| আমি পৃথিবী জুড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াতে বাধ্য হব এবং আমায় যে দেখবে সেই হত্যা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আজ তুমি পৃথিবী থেকে আমাকে তাড়িয়ে দিলে, আর তোমার সামনে থেকে আমি লুকিয়ে থাকব। আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হব, আর আমাকে যে পাবে, সে হত্যা করবে।”