Genesis 4:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কাবিল মাবুদের সম্মুখ থেকে প্রস্থান করে আদনের পূর্ব দিকে নোদ নামক একটি দেশে বাস করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব কয়িন সদাপ্রভুর উপস্থিতি থেকে সরে গিয়ে এদনের পূর্বদিকে নোদ দেশে গিয়ে বসবাস করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কয়িন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদনের পূর্ব্বদিকে নোদ দেশে বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কয়িন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদনের পূর্বদিকে নোদ দেশে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে কয়িন সদাপ্রভুর সামনে থেকে চলে গিয়ে এদনের পূর্ব দিকে নোদ নামে একটা দেশে বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে কাবিল মাবুদের সামনে থেকে চলে গিয়ে আদনের পূর্ব দিকে নোদ নামে একটা দেশে বাস করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়িন প্রভু পরমেশ্বরের কাছ থেকে বিদায় নিয়ে এদনের পূর্ব দিকে নোদ দেশে বসবাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়িন প্রভুর কাছ থেকে চলে এল এবং এদনের পূর্বদিকে নোদ নামক এক দেশে বাস করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কয়িন সদাপ্রভুর সামনে থেকে চলে গিয়ে এদনের পূর্ব দিকে নো দ দেশে বাস করল।