Genesis 4:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কাবিল তার স্ত্রীর সঙ্গে মিলিত হলে পর সে গর্ভবতী হয়ে হনোককে প্রসব করলো। আর কাবিল একটি নগর নির্মাণ করে তার পুত্রের নাম অনুসারে তার নাম হনোক রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়িন তার স্ত্রীর সঙ্গে সহবাস করল, ও তার স্ত্রী গর্ভবতী হয়ে হনোকের জন্ম দিল। পরে কয়িন একটি নগর গড়ে তার ছেলে হনোকের নামানুসারে সেটির নাম রাখল হনোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কয়িন আপন স্ত্রীর পরিচয় লইলে সে গর্ভবতী হইয়া হনোককে প্রসব করিল। আর কয়িন এক নগর পত্তন করিয়া আপন পুত্রের নামানুসারে তাহার নাম হনোক রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কয়িন আপন স্ত্রীর পরিচয় লইলে সে গর্ভবতী হইয়া হনোককে প্রসব করিল। আর কয়িন এক নগর পত্তন করিয়া আপন পুত্রের নামানুসারে তাহার নাম হনোক রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে কয়িন তার স্ত্রীর কাছে গেলে সে গর্ভবতী হল এবং হনোকের জন্ম হল। তখন কয়িন একটা শহর তৈরী করছিল। সে তার ছেলের নাম অনুসারে শহরটার নাম রাখল হনোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে কাবিল তার স্ত্রীর কাছে গেলে সে গর্ভবতী হল এবং হনোকের জন্ম হল। তখন কাবিল একটা শহর তৈরী করছিল। সে তার ছেলের নাম অনুসারে শহরটার নাম রাখল হনোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়িন তার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার পর সে গর্ভবতী হয়ে হনোকের জন্মদান করল। কয়িন তখন একটি নগর নির্মাণ করছিল। সে তার পুত্রের নামে সেই নগরের নাম রাখল হনোক। হনোকের পুত্র ইরাদ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়িনের সঙ্গে যৌন সম্পর্কের ফলে তার স্ত্রী একটি পুত্রের জন্ম দিল| তার নাম রাখা হল হনোক| কয়িন একটি নগর পত্তন করে তার নামও পুত্রের নামে রাখল হনোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কয়িন নিজের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে সে গর্ভবতী হয়ে হনোককে প্রসব করল। আর কয়িন এক নগর তৈরী করে নিজের ছেলের নামানুসারে তার নাম হনোক রাখল।