Genesis 4:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি হাবিল নামে তার সহোদরকে প্রসব করলেন। হাবিল ভেড়ার পাল চরাত, আর কাবিল ভূমিতে কৃষি কাজ করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি কয়িনের ভাই হেবলের জন্ম দিলেন। হেবল মেষপাল দেখাশোনা করত, এবং কয়িন জমি চাষ-আবাদ করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি হেবল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন। হেবল মেষপালক ছিল, ও কয়িন ভূমিকর্ষক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি হেবল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন। হেবল মেষপালক ছিল, ও কয়িন ভূমিকর্ষক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তাঁর গর্ভে কয়িনের ভাই হেবলের জন্ম হল। হেবল ভেড়ার পাল চরাত আর কয়িন জমি চাষ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তাঁর গর্ভে কাবিলের ভাই হাবিলের জন্ম হল। হাবিল ভেড়ার পাল চরাত আর কাবিল জমি চাষ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তিনি আবার কয়িনের ভাই হেবলের জন্ম দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে সে আর একটি শিশু প্রসব করল| এই শিশুটি হল কয়িনের ভাই হেবল| হেবল হল মেষপালক আর কয়িন হল কৃষক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি হেবল নামে তার ভাইকে প্রসব করলেন। হেবল মেষপালক ছিল, ও কয়িন চাষী ছিল।