Genesis 4:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সিল্লার গর্ভে তূবল-কাবিল জন্মগ্রহণ করলো, সে ব্রোঞ্জের ও লোহার নানা রকম অস্ত্র তৈরি করতো; তূবল-কাবিলের বোনের নাম নয়মা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিল্লারও এক ছেলে ছিল, যে তূবল-কয়িন, ব্রোঞ্জ ও লোহা দিয়ে সেসব ধরনের যন্ত্রপাতি গড়ে তুলত। তূবল-কয়িনের বোনের নাম নয়মা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সিল্লার গর্ভে তূবল-কয়িন জন্মিল, সে পিত্তলের ও লৌহের নানা প্রকার অস্ত্র গঠন করিত; তূবল-কয়িনের ভগিনীর নাম নয়মা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সিল্লার গর্ভে তূবল-কয়িন জন্মিল, সে পিত্তলের ও লৌহের নানা প্রকার অস্ত্র গঠন করিত; তূবল-কয়িনের ভগিনীর নাম নয়মা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিল্লার গর্ভে তূবল-কয়িনের জন্ম হল। ব্রোঞ্জ আর লোহার সব রকমের যন্ত্রপাতি তৈরী করা ছিল তার কাজ। তূবল-কয়িনের বোনের নাম ছিল নয়মা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিল্লার গর্ভে তূবল-কাবিলের জন্ম হল। ব্রোঞ্জ আর লোহার সব রকমের যন্ত্রপাতি তৈরী করা ছিল তার কাজ। তূবল-কাবিলের বোনের নাম ছিল নয়মা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বীণা ও বংশীবাদকদের আদিপুরুষ। সিল্লার গর্ভে জন্মগ্রহণ করেছিল তুবল-কয়িন। সে পিতল ও লোহার কারিগরদের আদিপুরুষ। তুবল-কয়িনের বোনের নাম ছিল নয়মা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেমকের অন্য স্ত্রী সিল্লা এক পুত্রের ও এক কন্যার জন্ম দিল| পুত্রের নাম তুবল কয়িন আর কন্যার নাম নয়মা| তুবল কয়িনের সন্তানসন্ততি পিতল ও লোহার কাজে দক্ষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সিল্লার গর্ভে তুবল-কয়িন জন্মাল, সে পিতলের ও লোহার নানা প্রকার অস্ত্র তৈরী করত। তুবল-কয়িনের বোনের নাম নয়মা।