Genesis 4:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লামাক তার দুই স্ত্রীকে বললো, আদা ও সিল্লা, তোমরা আমার কথা শোন, লামাকের স্ত্রীদ্বয়, আমার কথায় কান দাও; কারণ আমি আঘাতের প্রতিশোধে পুরুষকে, প্রহারের প্রতিশোধে যুবককে হত্যা করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেমক তার স্ত্রীদের বলল, “আদা ও সিল্লা; আমার কথা শোনো; ওহে লেমকের স্ত্রীরা, আমার কথায় কান দাও। আমায় যন্ত্রণা দেওয়ার জন্য একটি লোককে আমি হত্যা করেছি, আমায় আহত করার জন্য একটি যুবককে আমি হত্যা করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেমক আপন দুই স্ত্রীকে কহিল, আদে, সিল্লে, তোমরা আমার কথা শুন, লেমকের ভার্য্যাদ্বয়, আমার বাক্যে কর্ণপাত কর; কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে বধ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেমক আপন দুই স্ত্রীকে কহিল, আদা ও সিল্লা, তোমরা আমার কথা শুন, লেমকের ভার্য্যাদ্বয়, আমার বাক্যে কর্ণপাত কর; কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে বধ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন লেমক তার দুই স্ত্রীকে বলল, “আদা আর সিল্লা, তোমরা আমার কথা শোন; লেমকের স্ত্রীরা, আমার কথায় কান দাও। যে লোক আমাকে জখম করেছে, অর্থাৎ যে যুবক আমার গায়ে হাত তুলেছে, আমি তাকে খুন করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন লেমক তার দুই স্ত্রীকে বলল, “আদা আর সিল্লা, তোমরা আমার কথা শোন; লেমকের স্ত্রীরা, আমার কথায় কান দাও। যে লোক আমাকে জখম করেছে, অর্থাৎ যে যুবক আমার গায়ে হাত তুলেছে, আমি তাকে খুন করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেমেক তার পত্নীদের সম্বোধন করে বলল, আদা ও সিল্লা। আমার কথা শোন তোমরা, লেমেকের পত্নীরা! অবধান কর আমার বাক্য— আমাকে আঘাত করেছিল একটি লোক আমি বধ করেছি তাকে, একটি যুবক আমাকে করেছিল প্রহার তাই আমি তাকে করেছি হত্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেমক তার দুই স্ত্রীর উদ্দেশ্যে বলল, “আদা আর সিল্লা, এদিকে কান দাও| লেমকের স্ত্রীরা, আমার কথা শোনো! একটা লোক আমায় মেরেছিল, তাই তাকে আমি হত্যা করেছি| একজন তরুণ আমায় আঘাত করেছিল, তার বদলে আমি তাকে হত্যা করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লেমক নিজের দুই স্ত্রীকে বলল, “আদা, সিল্লা, তোমরা আমার কথা শোন, লেমকের স্ত্রীরা আমার কথা শোন; কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে মেরে ফেলেছি।