Genesis 4:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আদম পুনর্বার তাঁর স্ত্রীর সঙ্গে মিলিত হলে পর তিনি পুত্র প্রসব করলেন ও তার নাম শিস রাখলেন। কেননা তিনি বললেন, কাবিল কর্তৃক নিহত হাবিলের পরিবর্তে আল্লাহ্ আমাকে আর একটি সন্তান দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আদম আবার তাঁর স্ত্রীর সঙ্গে সহবাস করলেন, এবং হবা এক ছেলের জন্ম দিয়ে এই বলে তার নাম দিলেন শেথ, যে “কয়িন হেবলকে হত্যা করেছে বলে ঈশ্বর তার স্থানে আমাকে আর এক ছেলে মঞ্জুর করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আদম পুনর্ব্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন, ও তাহার নাম শেথ রাখিলেন। কেননা [তিনি কহিলেন,] কয়িন কর্ত্তৃক হত হেবলের পরিবর্ত্তে ঈশ্বর আমাকে আর এক সন্তান দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন ও তাহার নাম শেথ রাখিলেন। কেননা [তিনি কহিলেন], কয়িন কর্তৃক হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক সন্তান দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আদম আবার তাঁর স্ত্রীর কাছে গেলেন এবং তাঁর স্ত্রীর একটি ছেলে হল। তাঁর স্ত্রী তার নাম রাখলেন শেথ। হবা বললেন, “কয়িন হেবলকে খুন করেছে বলে ঈশ্বর হেবলের জায়গায় আমাকে আর একটি সন্তান দিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আদম আবার তাঁর স্ত্রীর কাছে গেলেন এবং তাঁর স্ত্রীর একটি ছেলে হল। তাঁর স্ত্রী তার নাম রাখলেন শিস। হাওয়া বললেন, “কাবিল হাবিলকে খুন করেছে বলে আল্লাহ্ হাবিলের জায়গায় আমাকে আর একটি সন্তান দিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদম আবার তাঁর স্ত্রীর সঙ্গে মিলিত হলে তাঁর স্ত্রীর একটি পুত্র-সন্তান হল। তিনি তার নাম রাখলেন শেথ। তিনি বললেন, কয়িন হেবলকে হত্যা করেছিল বলে ঈশ্বর তার পরিবর্তে আমাকে আর একটি সন্তান দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আদমের সঙ্গে যৌন সম্পর্কের ফলে হবা আর একটি পুত্রের জন্ম দিল| তারা তার নাম রাখল শেথ| হবা বলল, “ঈশ্বর আমায় আর একটি পুত্র দিয়েছেন| কয়িন হেবলকে মেরে ফেলল, কিন্তু আমার এখন শেথ আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আদম আবার নিজের স্ত্রীর পরিচয় নিলে তিনি ছেলে প্রসব করলেন ও তার নাম শেথ রাখলেন। কারণ [তিনি বললেন] কয়িনের মাধ্যমে হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক ছেলে দিলেন। পরে