Genesis 4:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শিসের পুত্র জন্মগ্রহণ করলো, আর তিনি তার নাম আনুশ রাখলেন। সেই সময় লোকেরা মাবুদের নামে এবাদত করতে আরম্ভ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শেথেরও একটি ছেলে হল, এবং তিনি তার নাম দিলেন ইনোশ। তখন থেকেই লোকেরা সদাপ্রভুর নামে ডাকতে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শেথেরও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনোশ রাখিলেন। তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শেথেরও পুত্র জন্মিল, আর তিনি তাহার নাম ইনোশ রাখিলেন। তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে শেথের একটি ছেলে হল। তিনি তার নাম রাখলেন ইনোশ। সেই সময় থেকে লোকেরা সদাপ্রভুকে তাঁর যোগ্য সম্মান দিতে শুরু করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে শিসের একটি ছেলে হল। তিনি তার নাম রাখলেন আনুশ। সেই সময় থেকে লোকেরা মাবুদের এবাদত করতে শুরু করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে শেথ-এরও একটি পুত্র হল। তিই তার নাম রাখলেন ইনোশ। তখন থেকে লোকে সরাসরি প্রভু পরমেশ্বরের নামে আরাধনা করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেথেরও একটি পুত্র হল| সে তার নাম রাখল ইনোশ| সেই সময় লোকেরা প্রভুর কাছে প্রার্থনা করতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেথেরও ছেলে হল, আর তিনি তার নাম ইনোশ রাখলেন। তখন লোকেরা সদাপ্রভুর নামে আরাধনা করতে আরম্ভ করল।