Genesis 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কালানুক্রমে কাবিল উপহার হিসেবে মাবুদের উদ্দেশে ভূমির ফল উৎসর্গ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশেষে কয়িন তার জমির কিছু ফল সদাপ্রভুর কাছে এক উপহার রূপে নিয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কালানুক্রমে কয়িন উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশে ভূমির ফল উৎসর্গ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কালানুক্রমে কয়িন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশে ভূমির ফল উৎসর্গ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে এক সময়ে কয়িন সদাপ্রভুর কাছে তার জমির ফসল এনে উৎসর্গ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে এক সময়ে কাবিল মাবুদের কাছে তার জমির ফসল এনে কোরবানী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হেবল মেষপালন করত আর কয়িন চাষবাস করত। যথাকালে কয়িন প্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য স্বরূপ জমির ফসল উৎসর্গ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফসল কাটার সময় প্রভুর জন্যে কয়িন কিছু উপহার নিয়ে এল| কয়িন ক্ষেতে যা ফলিয়েছিল তার থেকে কিছু ফসল নিয়ে এল| আর হেবল প্রভুর জন্য তার মেষপাল থেকে বাছাই করা সেরা মেষগুলোর সেরা অংশ নিয়ে এল| প্রভু হেবল ও তার উপহার গ্রহণ করলেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নির্ধারিত দিনের কয়িন উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করল।