Genesis 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু কাবিল ও তার উপহার কবুল করলেন না; এজন্য কাবিল ভীষণ ক্রুদ্ধ হল আর মুখ বিষণ্ন করে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু কয়িন ও তার উপহারের প্রতি তিনি সন্তুষ্ট হননি। তাই কয়িন খুব ক্রুদ্ধ হল এবং সে বিষণ্ণবদন হয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কয়িনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না; এই নিমিত্ত কয়িন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু কয়িনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না; এই নিমিত্ত কয়িন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু কয়িন ও তার উৎসর্গ গ্রাহ্য করলেন না। এতে কয়িনের খুব রাগ হল আর সে মুখ কালো করে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু কাবিল ও তার কোরবানী কবুল করলেন না। এতে কাবিলের খুব রাগ হল আর সে মুখ কালো করে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু কয়িনকে তার নৈবেদ্যসহ অগ্রাহ্য করলেন। এতে কয়িন অত্যন্ত ক্রুদ্ধ হল, তার মুখ ক্রোধে রক্তবর্ণ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু কয়িন ও তার উপহার প্রত্যাখ্যান করলেন| এতে কয়িনের ভীষণ দুঃখ আর রাগ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কয়িনকে ও তার উপহার গ্রহণ করলেন না; এই জন্য কয়িন খুবই রেগে গেল, তার মুখ বিষণ্ণ হল।