Genesis 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদ কাবিলকে বললেন, তুমি কেন ক্ষুব্ধ হয়েছ? তোমার মুখ কেন বিষণ্ন হয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু কয়িনকে বললেন, “তুমি ক্রুদ্ধ হলে কেন? কেন তুমি বিষণ্ণবদন হয়ে পড়েছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভু কয়িনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভু কয়িনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ন হইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থা দেখে সদাপ্রভু কয়িনকে বললেন, “কেন তুমি রাগ করেছ আর কেনই বা মুখ কালো করে আছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থা দেখে মাবুদ কাবিলকে বললেন, “কেন তুমি রাগ করেছ আর কেনই বা মুখ কালো করে আছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর কয়িনকে বললেন, তুমি কেন ক্রুদ্ধ হয়েছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু কয়িনকে জিজ্ঞেস করলেন, “তুমি রাগ করছ কেন? তোমার মুখ বিষন্ন কেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সদাপ্রভু কয়িনকে বললেন, “তুমি কেন রাগ করেছ? তোমার মুখ কেন বিষণ্ণ হয়েছে?