Genesis 4:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সদাচরণ করো, তবে কি কবুল করা হবে না? আর যদি সদাচরণ না করো, তবে গুনাহ্‌ দরজায় ওৎ পেতে বসে রয়েছে। তোমার প্রতি তার বাসনা থাকবে এবং তুমি তার উপরে কর্তৃত্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তুমি ঠিক কাজ করতে, তবে কি গ্রাহ্য হতে না? কিন্তু যদি ঠিক কাজ না করে থাকো, তবে পাপ তোমার দরজায় গুটিসুটি মেরে আছে; পাপ তোমাকে গ্রাস করতে চাইছে, কিন্তু তোমাকেই পাপকে বশে রাখতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সদাচরণ কর, তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না কর, তবে পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে। তোমার প্রতি তাহার বাসনা থাকিবে, এবং তুমি তাহার উপরে কর্ত্তৃত্ব করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সদাচরণ কর, তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না কর, তবে পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে। তোমার প্রতি তাহার বাসনা থাকিবে, এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তুমি ভাল কাজ কর তাহলে কি তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে না? কিন্তু যদি ভাল কাজ না কর তবে তো পাপ তোমাকে পাবার জন্য তোমার দরজায় এসে বসে থাকবে; কিন্তু তাকে তোমার বশে আনতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তুমি ভাল কাজ কর তাহলে কি তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে না? কিন্তু যদি ভাল কাজ না কর তবে তো গুনাহ্‌ তোমাকে পাবার জন্য তোমার দরজায় এসে বসে থাকবে; কিন্তু তাকে তোমার বশে আনতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রক্তবর্ণ কেন তোমার মুখ? সদাচরণ কর, তাহলে তুমিও গ্রাহ্য হবে। যদি সদাচরণ না কর তাহলে পাপ তোমাকে গ্রাস করবে। তোমার দ্বারে সে ওৎ পেতে রয়েছে, কিন্তু তাকে তোমার বশে আনতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যদি ভাল কাজ কর, তখন আমি তোমায় গ্রহণ করব| কিন্তু যদি অন্যায় কাজ করো সে পাপ থাকবে তোমার জীবনে| তোমার পাপ তোমাকে আয়ত্তে রাখতে চায়, কিন্তু তোমাকেই সেই পাপকে আয়ত্তে রাখতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি ভালো আচরণ কর, তবে কি গ্রহণ করা হবে না? আর যদি ভালো আচরণ না কর, তবে পাপ দরজায় গুঁড়ি মেরে বসে আছে। তোমার প্রতি তার বাসনা থাকবে কিন্তু তোমার তার উপরে কর্তৃত্ব করা উচিত।”