Genesis 4:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কাবিল তার ভাই হাবিলের সঙ্গে কথাবার্তা বললো; পরে তারা মাঠে গেলে কাবিল তার ভাই হাবিলের বিরুদ্ধে উঠে তাকে খুন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে কয়িন তার ভাই হেবলকে বলল, “চলো, আমরা জমিতে যাই।” আর তারা যখন জমিতে ছিল, তখন কয়িন তার ভাই হেবলকে আক্রমণ করে তাকে হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কয়িন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল; পরে তাহারা ক্ষেত্রে গেলে কয়িন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কয়িন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল; পরে তাহারা ক্ষেত্রে গেলে কয়িন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর একদিন মাঠে থাকবার সময় কয়িন তার ভাই হেবলের সংগে কথা বলছিল, আর তখন সে হেবলকে আক্রমণ করে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর একদিন মাঠে থাকবার সময় কাবিল তার ভাই হাবিলের সংগে কথা বলছিল, আর তখন সে হাবিলকে হামলা করে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন কয়িন তার ভাই হেবলকে বলল, চল, আমরা মাঠে বেড়াতে যাই। তারা দুজনে মাঠে গেলে কয়িন তার ভাই হেবলকে আক্রমণ করে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়িন তার ভাই হেবলকে বলল, “চলো, মাঠে যাওয়া যাক|” তখন কয়িন আর হেবল বাইরে মাঠে গেল| তখন কয়িন তার ভাই হেবলের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কয়িন নিজের ভাই হেবলের সঙ্গে কথোপকথন করল; পরে তারা ক্ষেতে গেলে কয়িন নিজের ভাই হেবলের বিরুদ্ধে উঠে তাকে মেরে ফেলল।