Genesis 4:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ কাবিলকে বললেন, তোমার ভাই হাবিল কোথায়? সে জবাব দিল, আমি জানি না; আমার ভাইয়ের রক্ষক কি আমি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু কয়িনকে বললেন, “তোমার ভাই হেবল কোথায়?” “আমি জানি না,” সে উত্তর দিল, “আমি কি আমার ভাইয়ের তত্ত্বাবধায়ক?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু কয়িনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর করিল, আমি জানি না; আমার ভ্রাতার রক্ষক কি আমি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু কয়িনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর দিল, আমি জানি না; আমার ভ্রাতার রক্ষক কি আমি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু কয়িনকে বললেন, “তোমার ভাই হেবল কোথায়?” কয়িন বলল, “আমি জানি না। আমার ভাইয়ের দেখাশোনার ভার কি আমার উপর?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ কাবিলকে বললেন, “তোমার ভাই হাবিল কোথায়?” কাবিল বলল, “আমি জানি না। আমার ভাইয়ের দেখাশোনার ভার কি আমার উপর?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, তোমার ভাই হেবল কোথায়? কয়িন বলল, আমি জানি না। আমি কি আমার ভাইয়ের রক্ষী?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে প্রভু কয়িনকে জিজ্ঞেস করলেন, “তোমার ভাই হেবল কোথায়?” কয়িন বলল, “আমি জানি না| ভাইয়ের উপর নজরদারি করা কি আমার কাজ?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু কয়িনকে বললেন, তোমার ভাই হেবল কোথায়? সে উত্তর করল, “আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক?”