Genesis 40:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই আঙ্গুরলতার তিনটি ডাল; তা যেন পল্লবিত হল ও তাতে ফুল হল এবং স্তবকে স্তবকে তার ফল হয়ে পাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই দ্রাক্ষালতায় তিনটি শাখা ছিল। সেটিতে কুঁড়ি ফোটামাত্র ফুলও ফুটে উঠল, এবং সেটির গুচ্ছগুলি পাকা দ্রাক্ষাফলে পরিণত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দ্রাক্ষালতার তিনটী শাখা; তাহা যেন পল্লবিত হইল ও তাহাতে পুষ্প হইল, এবং স্তবকে স্তবকে তাহার ফল হইয়া পক্ক হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দ্রাক্ষালতার তিনটি শাখা; তাহা যেন পল্লবিত হইল ও তাহাতে পুষ্প হইল, এবং স্তবকে স্তবকে তাহার ফল হইয়া পক্ব হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার তিনটা ডাল। সেই ডালে কুঁড়ি ধরবার সংগে সংগে ফুল ফুটল আর থোকায় থোকায় আংগুর ধরে পেকে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার তিনটা ডাল। সেই ডালে কুঁড়ি ধরবার সংগে সংগে ফুল ফুটল আর থোকায় থোকায় আংগুর ধরে পেকে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার একটি শাখা, তাতে কুঁড়ি ফুটল, ফল ধরল এবং সেগুলি থোকা থোকা পাকা আঙুরে পরিণত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই লতায় তিনটে শাখা ছিল| আমি দেখলাম শাখাগুলিতে ফুল হল এবং দ্রাক্ষা ফলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই আঙ্গুর গাছের তিনটি শাখা; তা যেন পল্লবিত হল ও তাতে ফুল হল এবং স্তবকে তার ফল হল ও পেকে গেল।”