Genesis 40:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমার হাতে ফেরাউনের পানপাত্র ছিল, আর আমি সেই আঙ্গুর-ফল নিয়ে সেগুলো থেকে রস বের করে ফেরাউনের হাতে সেই পাত্র দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণের পানপাত্রটি আমার হাতে ছিল, এবং আমি সেই দ্রাক্ষাফলগুলি নিয়ে সেগুলি ফরৌণের পানপাত্রে নিংড়ে দিলাম এবং পানপাত্রটি তাঁর হাতে তুলে দিলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমার হস্তে ফরৌণের পানপাত্র ছিল, আর আমি সেই দ্রাক্ষাফল লইয়া ফরৌণের পাত্রে নিঙ্গড়াইয়া ফরৌণের হস্তে সেই পাত্র দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমার হস্তে ফরৌণের পানপাত্র ছিল, আর আমি সেই দ্রাক্ষাফল লইয়া ফরৌণের পাত্রে নিঙ্ড়াইয়া ফরৌণের হস্তে সেই পাত্র দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণের আংগুর-রসের পেয়ালাটা তখন আমার হাতেই ছিল। আমি সেই আংগুরগুলো নিয়ে তাতে রস বের করে সেটা ফরৌণের হাতে দিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউনের আংগুর-রসের পেয়ালাটা তখন আমার হাতেই ছিল। আমি সেই আংগুরগুলো নিয়ে তাতে রস বের করে সেটা ফেরাউনের হাতে দিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর পানপাত্র ছিল আমার হাতে, আমি আঙুরগুলি তুলে নিংড়ে তার রস পানপাত্রে রাখলাম এবং সেটি ফারাও-এর হাতে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ফরৌণের পানপাত্র ধরেছিলাম, তাই সেই দ্রাক্ষাগুলোকে সেই কাপে নিঙড়ে নিলাম| তারপর সেই পানপাত্র ফরৌণকে দিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমার হাতে ফরৌণের পানপাত্র ছিল, আর আমি সেই দ্রাক্ষাফল নিয়ে ফরৌণের পাত্রে নিংড়িয়ে ফরৌণের হাতে সেই পাত্র দিলাম।