Genesis 40:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিন দিনের মধ্যে ফেরাউন আপনাকে কারাগার থেকে মুক্ত করে আপনাকে আগের পদে নিযুক্ত করবেন; আর আপনি আগের রীতি অনুসারে পানপাত্র-বাহক হয়ে পুনর্বার ফেরাউনের হাতে পানপাত্র দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনদিনের মধ্যে ফরৌণ আপনার মাথা উন্নত করবেন ও আপনাকে আপনার পদে পুনর্বহাল করবেন, এবং আপনি ফরৌণের হাতে তাঁর পানপাত্রটি তুলে দেবেন, ঠিক যেভাবে আপনি তাঁর পানপাত্র বহনকারী থাকার সময় করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিন দিনের মধ্যে ফরৌণ আপনার মস্তক উঠাইয়া আপনাকে পূর্ব্বপদে নিযুক্ত করিবেন; আর আপনি পূর্ব্বরীতি অনুসারে পানপাত্রবাহক হইয়া পুনর্ব্বার ফরৌণের হস্তে পানপাত্র দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিন দিনের মধ্যে ফরৌণ আপনার মস্তক উঠাইয়া আপনাকে পূর্বপদে নিযুক্ত করিবেন; আর আপনি পূর্বরীতি অনুসারে পানপাত্রবাহক হইয়া পুনর্বার ফরৌণের হস্তে পানপাত্র দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই তিন দিনের মধ্যে ফরৌণ আপনাকে এখান থেকে বের করে নিয়ে আগের কাজে বহাল করবেন। পানীয় পরিবেশক হিসাবে আপনি আগের মত করে আবার ফরৌণের হাতে পেয়ালা তুলে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই তিন দিনের মধ্যে ফেরাউন আপনাকে এখান থেকে বের করে নিয়ে আগের কাজে বহাল করবেন। পানীয় পরিবেশক হিসাবে আপনি আগের মত করে আবার ফেরাউনের হাতে পেয়ালা তুলে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ তিনটি শাখা তিন দিন। তিন দিনের মধ্যে ফারাও আপনাকে সসম্মানে মুক্তি দেবেন এবং পূর্বের পদে বহাল করবেন। প্রধান খানসামা থাকাকালে যেমন করতেন তেমনই আপনি আবার ফারাও-এর হাতে পানপাত্র তুলে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিন দিন শেষ হবার আগেই ফরৌণ তোমায় ক্ষমা করে আবার তোমাক কাজে বহাল করবেন| তুমি ফরৌণের জন্য আগে যে কাজ করতে তাই-ই করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিন দিনের মধ্যে ফরৌণ আপনার মাথা উঁচু করে আপনাকে আবার আগের পদে নিযুক্ত করবেন; আর আপনি আগের মতই পানপাত্র বাহক হয়ে আবার ফরৌণের হাতে পানপাত্র দেবেন।”