Genesis 40:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আরজ করি, যখন আপনার মঙ্গল হবে তখন আমাকে স্মরণে রাখবেন এবং আমার প্রতি দয়া করে ফেরাউনের কাছে আমার কথা বলে আমাকে এই স্থান থেকে উদ্ধার করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সবকিছু যখন আপনার ক্ষেত্রে ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনি আমায় মনে রাখবেন ও আমার প্রতি দয়া দেখাবেন; ফরৌণের কাছে আমার কথা বলবেন এবং আমাকে এই জেলখানা থেকে মুক্ত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বিনয় করি, যখন আপনার মঙ্গল হইবে, তখন আমাকে স্মরণে রাখিবেন, এবং আমার প্রতি দয়া করিয়া ফরৌণের কাছে আমার কথা বলিয়া আমাকে এই গৃহ হইতে উদ্ধার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বিনয় করি, যখন আপনার মঙ্গল হইবে তখন আমাকে স্মরণে রাখিবেন, এবং আমার প্রতি দয়া করিয়া ফরৌণের নিকটে আমার কথা বলিয়া আমাকে এই গৃহ হইতে উদ্ধার করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সুদিনে আমার কথা ভুলে যাবেন না। এর বদলে ফরৌণের কাছে আপনি আমার কথা বলবেন, যাতে আপনার সাহায্যে আমি এই কয়েদখানা থেকে বের হয়ে যেতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সুদিনে আমার কথা ভুলে যাবেন না। এর বদলে ফেরাউনের কাছে আপনি আমার কথা বলবেন, যাতে আপনার সাহায্যে আমি এই কয়েদখানা থেকে বের হয়ে যেতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার অবস্থা যখন ভাল হবে তখন দয়া করে ফারাও-এর কাছে আমার কথা উল্লেখ করবেন এবং এই কারাগার থেকে আমাকে মুক্ত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি ছাড়া পেলে আমায় স্মরণ করো| আমার প্রতি দয়া করো| ফরৌণকে আমার সম্বন্ধে বলো যাতে আমি কারাগার থেকে বেরিয়ে আসতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অনুরোধ করি, “যখন আপনার মঙ্গল হবে, তখন আমাকে মনে রাখবেন এবং আমার প্রতি দয়া করে ফরৌণের কাছে আমার কথা বলে আমাকে এই কারাগার থেকে উদ্ধার করবেন।”