Genesis 40:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ইবরানীদের দেশ থেকে আমাকে নিতান্তই চুরি করে আনা হয়েছে; আর এই স্থানেও আমি কিছুই করি নি যার জন্য এই কারাকূপে আটক থকতে হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিব্রুদের দেশ থেকে আমাকে জোর করে ধরে আনা হয়েছে এবং এমনকি এখানেও আমি এমন কোনও কিছু করিনি যে কারণে আমাকে অন্ধকূপে থাকতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইব্রীয়দের দেশ হইতে আমাকে নিতান্তই চুরি করিয়া আনা হইয়াছে; আর এ স্থানেও আমি কিছুই করি নাই, যাহার জন্য এই কারাকূপে বদ্ধ হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইব্রীয়দের দেশ হইতে আমাকে নিতান্তই চুরি করিয়া আনা হইয়াছে; আর এই স্থানেও আমি কিছুই করি নাই যাহার জন্য এই কারাকূপে বদ্ধ হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যি বলতে কি, ইব্রীয়দের দেশ থেকে আমাকে জোর করে ধরে আনা হয়েছে, আর এই দেশে এসেও আমি এমন কিছু করি নি যার জন্য আমাকে এই গর্তে আটক করে রাখা যায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যি বলতে কি, ইবরানীদের দেশ থেকে আমাকে জোর করে ধরে আনা হয়েছে, আর এই দেশে এসেও আমি এমন কিছু করি নি যার জন্য আমাকে এই গর্তে আটক করে রাখা যায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের দেশ থেকে আমাকে এখানে জোর করে ধরে আনা হয়েছে এবং কারাদণ্ডের যোগ্য কোন অপরাধ আমি করি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে জোর করে আমার নিজের জায়গা, ইব্রীয়দের দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে| কারাগারে থাকার মত কোন অন্যায়ই আমি করি নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইব্রীয়দের দেশ থেকে আমাকে প্রকৃত পক্ষে অপহরণ করে আনা হয়েছে; আর এ জায়গাতেও আমি কিছুই করিনি, যার জন্য এই কারাকুয়োতে বন্দী হই।