Genesis 40:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান খাদ্যপ্রস্তুতকারক যখন দেখল, তার অর্থ ভাল, তখন সে ইউসুফকে বললো, আমিও স্বপ্ন দেখেছি; আমার মাথার উপরে রুটির তিনটি ডালি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন প্রধান রুটিওয়ালা দেখল যে যোষেফ এক যথাযথ ব্যাখ্যা দিয়েছেন, তখন তিনি যোষেফকে বললেন, “আমিও একটি স্বপ্ন দেখেছি: আমার মাথায় তিন ঝুড়ি রুটি রাখা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রধান মোদক যখন দেখিল, অর্থ ভাল, তখন সে যোষেফকে কহিল, আমিও স্বপ্ন দেখিয়াছি; দেখ, আমার মস্তকের উপরে শুক্ল পিষ্টকের তিনটী ডালী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রধান খাদ্যপ্রস্তুতকারক যখন দেখিল, অর্থ ভাল, তখন সে যোষেফকে কহিল, আমিও স্বপ্ন দেখিয়াছি; দেখ, আমার মস্তকের উপরে শুক্ল পিষ্টকের তিনটি ডালি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান রুটিকার যখন দেখল যে, পানীয় পরিবেশকের স্বপ্নের একটা ভাল অর্থ রয়েছে তখন সে যোষেফকে বলল, “আমিও একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার মাথার উপরে তিন টুকরি ময়দার রুটি রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান রুটিকার যখন দেখল যে, পানীয় পরিবেশকের স্বপ্নের একটা ভাল অর্থ রয়েছে তখন সে ইউসুফকে বলল, “আমিও একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার মাথার উপরে তিন টুকরি ময়দার রুটি রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রধান পাচক যোষেফকে স্বপ্নের ভাল ব্যাখ্যা করতে দেখে বলল, আমিও একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম, আমার মাথায় রুটি বোঝাই তিনটি ঝুড়ি চাপানো রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রুটিওয়ালা দেখল অন্য ভৃত্যের স্বপ্নটা ভাল| তখন সে যোষেফকে বলল, “আমিও একটা স্বপ্ন দেখেছি| দেখলাম আমার মাথায় রুটির তিনটে ঝুড়ি রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রধান রুটিওয়ালা যখন দেখল, অনুবাদটা ভাল, তখন সে যোষেফকে বলল, “আমিও স্বপ্ন দেখেছি; দেখ আমার মাথার ওপরে সাদা পিঠের তিনটি ঝুড়ি।