Genesis 40:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার উপরের ডালিতে ফেরাউনের জন্য সকল প্রকার রুটি ছিল; আর সমস্ত পাখি আমার মাথার উপরকার ডালি থেকে তা নিয়ে খেয়ে ফেললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদম উপরের ঝুড়িটিতে ফরৌণের জন্য সব ধরনের সেঁকা খাবারদাবার ছিল, কিন্তু পাখিরা আমার মাথায় রাখা সেই ঝুড়ি থেকে সেগুলি খেয়ে নিচ্ছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার উপরের ডালীতে ফরৌণের জন্য সকল প্রকার পক্কান্ন ছিল; আর পক্ষিগণ আমার মস্তকের উপরিস্থ ডালী হইতে তাহা লইয়া খাইয়া ফেলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার উপরের ডালিতে ফরৌণের জন্য সকল প্রকার পক্বান্ন ছিল; আর পক্ষিগণ আমার মস্তকের উপরিস্থ ডালি হইতে তাহা লইয়া খাইয়া ফেলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপরের টুকরিতে ছিল ফরৌণের জন্য অনেক রকমের রুটি আর পিঠা। কিন্তু পাখীরা এসে আমার মাথার উপরের সেই টুকরি থেকে খেতে লাগল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উপরের টুকরিতে ছিল ফেরাউনের জন্য অনেক রকমের রুটি আর পিঠা। কিন্তু পাখীরা এসে আমার মাথার উপরের সেই টুকরি থেকে খেতে লাগল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরের ঝুড়িটিতে ফারাও-এর জন্য তৈরী করা সব রকমের খাবার রয়েছে, কিন্তু পাখীরা আমার মাথার উপরের সেই ঝুড়ি থেকে সব খাবার খেয়ে নিচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপরের ঝুড়িতে সব রকমের সেঁকা খাবার ছিল| সেই খাবার রাজার জন্য ছিল কিন্তু পাখীরা ঐ খাবার খেতে লাগল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার ওপরের ঝুড়িতে ফরৌণের জন্য সব ধরনের তৈরী খাবার ছিল; আর পাখিরা আমার মাথার উপরের ঝুড়ি থেকে তা নিয়ে খেয়ে ফেলল।”