Genesis 40:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই তিনটি ডালিতে তিন দিন বুঝায়। তিন দিনের মধ্যে ফেরাউন আপনার দেহ থেকে মাথা কেটে ফেলে আপনাকে গাছে টাঙ্গিয়ে দেবেন এবং পাখিরা আপনার দেহ থেকে মাংস খাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনদিনের মধ্যে ফরৌণ আপনার মাথা কেটে ফেলবেন ও আপনার দেহটি শূলে চড়াবেন। আর পাখিরা আপনার মাংস খুবলে খুবলে খাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিন দিনের মধ্যে ফরৌণ আপনার দেহ হইতে মস্তক উঠাইয়া আপনাকে গাছে টাঙ্গাইয়া দিবেন, এবং পক্ষিগণ আপনার দেহ হইতে মাংস ভক্ষণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই তিন ডালিতে তিন দিন বুঝায়। তিন দিনের মধ্যে ফরৌণ আপনার দেহ হইতে মস্তক উঠাইয়া আপনাকে গাছে টাঙ্গাইয়া দিবেন, এবং পক্ষিগণ আপনার দেহ হইতে মাংস ভক্ষণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই তিন দিনের মধ্যে ফরৌণ আপনার মাথা কেটে নিয়ে দেহটা গাছে ঝুলিয়ে রাখবেন, আর পাখীরা এসে আপনার দেহ থেকে মাংস ঠুক্রে খাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই তিন দিনের মধ্যে ফেরাউন আপনার মাথা কেটে নিয়ে শরীরটা গাছে ঝুলিয়ে রাখবেন, আর পাখীরা এসে আপনার শরীর থেকে গোশ্ত ঠুক্রে খাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিন দিনের মধ্যে ফারাও আপনার শিরশ্ছেদ করবেন এবং আপনার দেহ একটি গাছে ঝুলিয়ে রাখা হবে। পাখিরা আপনার দেহ ঠুকরে খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিন দিনের মধ্যে রাজা তোমাকে কারাগার থেকে মুক্তি দেবেন| তিনি তোমার শিরশ্ছেদ করে একটা বাঁশের মাথায় ঝুলিয়ে দেবেন| আর পাখীরা তোমার দেহের মাংস খাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিন দিনের র মধ্যে ফরৌণ তোমার দেহ থেকে মাথা তুলে নিয়ে তোমাকে গাছে ফাঁসি দেবেন এবং পাখিরা তোমার দেহ থেকে মাংস খাবে।”