Genesis 40:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তৃতীয় দিনে ফেরাউনের জন্মদিনে তিনি তাঁর সমস্ত গোলামের জন্য ভোজ প্রস্তুত করলেন এবং তাঁর গোলামদের মধ্যে প্রধান পানপাত্র-বাহক ও প্রধান খাদ্য-প্রস্তুতকারককে কারাগার থেকে মুক্তি দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয় দিনটি ছিল ফরৌণের জন্মদিন, এবং তিনি তাঁর সব কর্মকর্তার জন্য এক ভোজসভার আয়োজন করলেন। তাঁর সব কর্মকর্তার উপস্থিতিতে তিনি তাঁর প্রধান পানপাত্র বহনকারী ও প্রধান রুটিওয়ালার মাথা উন্নত করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তৃতীয় দিনে ফরৌণের জন্মদিন হইল, আর তিনি আপনার সকল দাসের জন্য ভোজ প্রস্তুত করিলেন, এবং আপনার দাসগণের মধ্যে প্রধান পানপাত্রবাহকের ও প্রধান মোদকের মস্তক উঠাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তৃতীয় দিনে ফরৌণের জন্মদিন হইল, আর তিনি আপনার সকল দাসের জন্য ভোজ প্রস্তুত করিলেন, এবং আপনার দাসগণের মধ্যে প্রধান পানপাত্রবাহকের ও প্রধান খাদ্যপ্রস্তুতকারকের মস্তক উঠাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর তিন দিনের দিন ফরৌণ তাঁর অধীনে যে সব লোকেরা কাজ করত তাদের একটা ভোজ দিলেন। সেই দিন ছিল তাঁর জন্মদিন। ফরৌণ সেই দিন তাঁর প্রধান পানীয় পরিবেশক ও তাঁর প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকদের সামনে আনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর তিন দিনের দিন ফেরাউন তাঁর অধীনে যে সব লোক কাজ করত তাদের একটা মেজবানী দিলেন। সেই দিন ছিল তাঁর জন্মদিন। ফেরাউন সেই দিন তাঁর প্রধান পানীয় পরিবেশক ও তাঁর প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তৃতীয় দিন ছিল ফারাও-এর জন্মদিনের উৎসব। তিনি তাঁর অমাত্যবর্গের জন্য একটি ভোজ দিলেন। এই উপলক্ষে প্রধান খানসামা ও প্রধান পাচককে তিনি তাঁর অমাত্যবর্গের সম্মুখে উপস্থিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তৃতীয় দিনটা ছিল ফরৌণের জন্ম দিন| ফরৌণ তাঁর সব দাসদের জন্য ভোজের আয়োজন করলেন| সেই সময়ে ফরৌণ রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশককে কারাগার থেকে মুক্তি দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তৃতীয় দিনের ফরৌণের জন্মদিন হল, আর তিনি নিজের সব দাসের জন্য খাবার তৈরী করলেন এবং নিজের দাসদের মধ্যে প্রধান পাত্রবাহকের ও প্রধান রুটিওয়ালার মাথা উঠাইলেন।