Genesis 40:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি প্রধান পানপাত্র-বাহককে তার নিজের পদে পুনর্বার নিযুক্ত করলেন, তাতে সে ফেরাউনের হাতে পানপাত্র দিতে লাগল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রধান পানপাত্র বহনকারীকে তিনি তাঁর পদে পুনর্বহাল করলেন, যেন তিনি আরও একবার ফরৌণের হাতে পানপাত্রটি তুলে দিতে পারেন—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি প্রধান পানপাত্রবাহককে তাহার নিজ পদে পুনর্ব্বার নিযুক্ত করিলেন, তাহাতে সে ফরৌণের হস্তে পানপাত্র দিতে লাগিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি প্রধান পানপাত্রবাহককে তাহার নিজ পদে পুনর্বার নিযুক্ত করিলেন, তাহাতে সে ফরৌণের হস্তে পানপাত্র দিতে লাগিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাঁর প্রধান পানীয় পরিবেশককে তার আগের কাজে বহাল করলেন, আর তারপর থেকে সে তাঁর হাতে পেয়ালা তুলে দিতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাঁর প্রধান পানীয় পরিবেশককে তার আগের কাজে বহাল করলেন, আর তারপর থেকে সে তাঁর হাতে পেয়ালা তুলে দিতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রধান খানসামাকে তিনি তার পূর্বের পদে বহাল করলেন এবং সে ফারাও-এর হাতে আবার পানপাত্র তুলে দিল, কিন্তু প্রধান পাচককে তিনি ফাঁসী দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ পানপাত্র বাহককে মুক্তি দিয়ে পুনরায় তাকে তার কাজে নিয়েগ করলেন| আর সেই পানপাত্র বাহক আবার ফরৌণের হাতে পানপাত্র দিতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি প্রধান পানপাত্রবাহককে তার নিজের পদে আবার নিযুক্ত করলেন, তাতে সে ফরৌণের হাতে পানপাত্র দিতে লাগল;