Genesis 40:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাদেরকে বন্দী করে রক্ষী সৈন্যদের সেনাপতির বাড়ির কারাগারে, ইউসুফ যে স্থানে বন্দী ছিলেন সেই স্থানে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যে জেলখানায় যোষেফ বন্দি ছিলেন, সেখানে পাহারাদারদের দলপতির হেফাজতেই তাদের রেখে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদিগকে বন্দি করিয়া রক্ষক-সেনাপতির বাটীতে, কারাগারে, যোষেফ যে স্থানে বদ্ধ ছিলেন, সেই স্থানে রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহাদিগকে বন্দি করিয়া রক্ষক-সেনাপতির বাটীতে, কারাগারে, যোষেফ যে স্থানে বন্দি ছিলেন, সেই স্থানে রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যোষেফের মনিবের, অর্থাৎ রক্ষীদল-প্রধানের বাড়ীর জেলের ভিতরে তাদের আটক করে রাখলেন। যোষেফও সেই একই জায়গায় বন্দী ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ইউসুফের মালিকের, অর্থাৎ রক্ষীদল-প্রধানের বাড়ীর জেলখানার ভিতরে তাদের আটক করে রাখলেন। ইউসুফও সেই একই জায়গায় বন্দী ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেহরক্ষী সেনাদলের অধ্যক্ষের প্রাসাদে তাদের বন্দী করে রাখলেন। যোষেফও সেখানে বন্দী হয়ে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ফরৌণ তাদের যোষেফের সাথে একই কারাগারে রাখলেন| পোটীফর, ফরৌণের কারারক্ষকদের প্রধান সেই কারাগারের দায়িত্বে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাদেরকে বন্দি করে রক্ষক-সেনাপতির বাড়িতে, কারাগারে, যোষেফ যে জায়গায় বন্দী ছিলেন, সেই জায়গায় রাখলেন।