Genesis 40:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে রক্ষক সেনাপতি তাদের জন্য ইউসুফকে নিযুক্ত করলেন, আর তিনি তাদের পরিচর্যা করতে লাগলেন। এভাবে তারা কিছু দিন কারাগারে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাহারাদারদের দলপতি তাদের দেখাশোনার দায়িত্ব যোষেফকে দিলেন, এবং তিনি তাদের পরিচর্যা করলেন। তারা কিছুকাল সেখানে বন্দি থাকার পর,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে রক্ষক-সেনাপতি তাহাদের কাছে যোষেফকে নিযুক্ত করিলেন, আর তিনি তাহাদের পরিচর্য্যা করিতে লাগিলেন। এইরূপে তাহারা কিছু দিন কারাগারে রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে রক্ষক-সেনাপতি তাহাদের কাছে যোষেফকে নিযুক্ত করিলেন, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। এইরূপে তাহারা কিছু দিন কারাগারে রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রক্ষীদল-প্রধান এই দু’জন কয়েদীর ভার যোষেফের হাতে দিলেন, আর যোষেফও তাদের দেখাশোনা করতে লাগলেন। অনেক দিন পরে বন্দী অবস্থায় মিসরের রাজার সেই দু’জন কর্মচারী একই রাতে একটা করে স্বপ্ন দেখল। তাদের প্রত্যেকের স্বপ্নেরই বিশেষ অর্থ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রক্ষীদল-প্রধান এই দু’জন কয়েদীর ভার ইউসুফের হাতে দিলেন, আর ইউসুফও তাদের দেখাশোনা করতে লাগলেন। অনেক দিন পরে বন্দী অবস্থায় মিসরের বাদশাহ্র সেই দু’জন কর্মচারী একই রাতে একটা করে স্বপ্ন দেখল। তাদের প্রত্যেকের স্বপ্নেরই বিশেষ অর্থ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেহরক্ষীদলের অধ্যক্ষ তাদের দেখাশুনার জন্য যোষেফকে নিযুক্ত করলেন এবং তাদের সঙ্গেই তাঁকে রাখলেন। এইভাবে কারাগারে তাদের কিছুদিন কেটে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রধান কারারক্ষক সেই দুই বন্দীকে যোষেফের পরিচর্যার অধীনে রাখলেন| সেই দুইজন লোকই কিছু সময় সেই কারাগারে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে রক্ষক-সেনাপতি তাদের কাছে যোষেফকে নিযুক্ত করলেন, আর তিনি তাদের পরিচর্য্যা করতে লাগলেন। এই ভাবে তারা কিছু দিন কারাগারে থাকল।