Genesis 40:5 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মিসরের বাদশাহ্‌র পানপাত্র-বাহক ও প্রধান খাদ্যপ্রস্তুতকারক, যাদের কারাগারে আটক করা হয়েছিল সেই দু’জনে এক রাতে দুই রকম অর্থবিশিষ্ট দু’টি স্বপ্ন দেখলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুজনের প্রত্যেকেই—যাদের জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল, মিশরের রাজার সেই পানপাত্র বহনকারী ও রুটিওয়ালা—একই রাতে একটি করে স্বপ্ন দেখল, এবং প্রত্যেকটি স্বপ্নেরই নিজস্ব অর্থ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মিসর-রাজের পানপাত্রবাহক ও মোদক, যাহারা কারাবদ্ধ হইয়াছিল, সেই দুই জনে এক রাত্রিতে দুই প্রকার অর্থবিশিষ্ট দুই স্বপ্ন দেখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মিসর-রাজের পানপাত্রবাহক ও প্রধান খাদ্যপ্রস্তুতকারক, যাহারা কারাবদ্ধ হইয়াছিল সেই দুই জনে এক রাত্রিতে দুই প্রকার অর্থ বিশিষ্ট দুইটি স্বপ্ন দেখিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারাগারে বন্দী মিশররাজের প্রধান খানসামা ও প্রধান পাচক দুজনেই একরাত্রে পৃথক্‌ পৃথক্‌ স্বপ্ন দেখল। দুটির অর্থও ছিল ভিন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন রাত্রে দুই বন্দীই স্বপ্ন দেখল| (এই দুই বন্দী ছিল মিশরের রাজার রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশনকারী|) প্রত্যেক বন্দীই ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখল এবং প্রতিটি স্বপ্নের নিজস্ব অর্থ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মিশর-রাজের পানপাত্র বাহক ও রুটিওয়ালা, যারা জেলে বন্দী হয়েছিল, সেই দুইজনে এক রাতে দুই ধরনের অর্থবিশিষ্ট দুই স্বপ্ন দেখল।