Genesis 40:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফ খুব ভোরে তাদের কাছে এসে তাদেরকে দেখলেন, তারা বিষণ্ন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন সকালে যোষেফ যখন তাদের কাছে এলেন, তখন তিনি দেখলেন যে তারা দুজনেই বিমর্ষ হয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফ প্রত্যূষে তাহাদের নিকটে আসিয়া তাহাদিগকে দেখিলেন, আর দেখ, তাহারা বিষণ্ণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফ প্রত্যুষে তাহাদের নিকটে আসিয়া তাহাদিগকে দেখিলেন, আর দেখ, তাহারা বিষণ্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালবেলা যোষেফ সেই দু’জনের কাছে গিয়ে দেখলেন তারা খুব মন-মরা হয়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালবেলা ইউসুফ সেই দু’জনের কাছে গিয়ে দেখলেন তারা খুব মনমরা হয়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকালে যোষেফ তাদের কাছে এসে দেখলেন দুজনেই খুব উদ্বিগ্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন সকালে যোষেফ তাদের কাছে গিয়ে দেখলেন যে তারা দুশ্চিন্তাগ্রস্থ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফ সকালে তাদের কাছে এসে তাদেরকে দেখলেন, আর দেখ তারা দুঃখিত।