Genesis 40:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর সঙ্গে ফেরাউনের যে দুই কর্মচারী তাঁর মালিকের বাড়িতে কারাগারে আটক ছিল, তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, আজ আপনাদের মুখ বিষণ্ন কেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ফরৌণের যে কর্মকর্তারা তাঁর প্রভুর বাড়িতে তাঁর সঙ্গে বন্দি অবস্থায় ছিল, তাদের তিনি জিজ্ঞাসা করলেন, “আজ আপনাদের এত দুঃখিত দেখাচ্ছে কেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার সঙ্গে ফরৌণের ঐ যে দুই কর্মচারী তাঁহার প্রভুর বাটীতে কারাবদ্ধ ছিল, তাহাদিগকে তিনি জিজ্ঞাসা করিলেন, অদ্য আপনাদের মুখ বিষণ্ণ কেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার সঙ্গে ফরৌণের ঐ যে দুই কর্মচারী তাঁহার প্রভুর গৃহে কারাবদ্ধ ছিল তাহাদিগকে তিনি জিজ্ঞাসা করিলেন, অদ্য আপনাদের মুখ বিষণ্ন কেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে যোষেফ তাদের জিজ্ঞাসা করলেন, “আপনাদের আজ এত মন-মরা দেখাচ্ছে কেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে ইউসুফ তাদের জিজ্ঞাসা করলেন, “আপনাদের আজ এত মনমরা দেখাচ্ছে কেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আজ আপনাদের মুখ এত বিষণ্ণ কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ জিজ্ঞাসা করলেন, “তোমাদের এত বিষন্ন দেখাচ্ছে কেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁর সঙ্গে ফরৌণের ঐ যে দুই কর্ম্মচারী তাঁর প্রভুর বাড়িতে কারাবদ্ধ ছিল, তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, “আজ আপনাদের মুখ বিষণ্ণ কেন?”