Genesis 40:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জবাবে বললো, আমরা স্বপ্ন দেখেছি, কিন্তু এর অর্থ বলে দেবার কেউ নেই। ইউসুফ তাদেরকে বললেন, অর্থ বলে দেবার শক্তি কি আল্লাহ্র কাছ থেকে আসে না? অনুরোধ করছি, স্বপ্নের বৃত্তান্ত আমাকে বলুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমরা দুজনেই স্বপ্ন দেখেছি,” তারা উত্তর দিল, “কিন্তু সেগুলি ব্যাখ্যা করে দেওয়ার কেউ নেই।” তখন যোষেফ তাদের বললেন, “ব্যাখ্যা করার মালিক কি ঈশ্বর নন? আপনাদের স্বপ্নগুলি আমায় বলুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা উত্তর করিল, আমরা স্বপ্ন দেখিয়াছি, কিন্তু অর্থকারক কেহ নাই। যোষেফ তাহাদিগকে কহিলেন, অর্থ করিবার শক্তি কি ঈশ্বর হইতে হয় না? বিনয় করি, স্বপ্নবৃত্তান্ত আমাকে বলুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা উত্তর করিল, আমরা স্বপ্ন দেখিয়াছি, কিন্তু অর্থকারক কেহ নাই। যোষেফ তাহাদিগকে কহিলেন, অর্থ করিবার শক্তি কি ঈশ্বর হইতে হয় না? বিনয় করি, স্বপ্নবৃত্তান্ত আমাকে বলুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা তাঁকে বলল, “আমরা দু’জনেই একটা করে স্বপ্ন দেখেছি, কিন্তু তার মানে বলে দেয় এমন কেউ এখানে নেই।” যোষেফ তাদের বললেন, “মানে বলে দেবার ক্ষমতা কি ঈশ্বরের হাতে নেই? আপনাদের স্বপ্নের কথা আমাকে বলুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা তাঁকে বলল, “আমরা দু’জনেই একটা করে স্বপ্ন দেখেছি, কিন্তু তার মানে বলে দেয় এমন কেউ এখানে নেই।” ইউসুফ তাদের বললেন, “মানে বলে দেবার ক্ষমতা কি আল্লাহ্র হাতে নেই? আপনাদের স্বপ্নের কথা আমাকে বলুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, আমরা দুজনেই আজ স্বপ্ন দেখেছি, কিন্তু এখানে তার অর্থ বলে দেওয়ার মত কেউ নেই। যোষেফ তাদের বললেন, একমাত্র ঈশ্বরই সব কিছুর ব্যাখ্যা করতে পারেন, কিন্তু তাহলেও আপনারা আমাকে স্বপ্নের কথা বলুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোক দুটি উত্তর করল, “গত রাতে আমরা স্বপ্ন দেখেছি কিন্তু স্বপ্নের অর্থ বুঝছি না| সেই স্বপ্নের অর্থ বলার বা তা বুঝিয়ে দেবার কেউ নেই|” যোষেফ তাদের বললেন, “ঈশ্বরই একজন যিনি বোঝেন ও স্বপ্নের অর্থ বলতে পারেন| তাই আমার অনুরোধ, তোমাদের স্বপ্নগুলো বল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা উত্তর করল, “আমরা স্বপ্ন দেখেছি, কিন্তু অর্থকারক কেউ নেই।” যোষেফ তাদেরকে বললেন, “অর্থ করবার শক্তি কি ঈশ্বর থেকে হয় না? অনুরোধ করি, স্বপ্নের বৃত্তান্ত আমাকে বলুন।”