Genesis 41:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে আমাদেরকে যেরকম অর্থ বলেছিল, ঠিক সেইমত সব কিছু ঘটলো; বাদশাহ্ আমাকে আগের পদে নিযুক্ত করলেন ও তাকে গাছে টাঙ্গিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যেভাবে সে আমাদের কাছে সেগুলি ব্যাখ্যা করে দিয়েছিল, ঠিক সেভাবেই তা ঘটল: আমি আমার পদে পুনর্বহাল হলাম, এবং অন্যজনকে শূলে চড়ানো হল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে আমাদিগকে যেরূপ অর্থ বলিয়াছিল, তদ্রূপই ঘটিল; মহারাজ আমাকে পূর্ব্বপদে নিযুক্ত করিলেন, ও তাহাকে টাঙ্গাইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে আমাদিগকে যেরূপ অর্থ বলিয়াছিল, তদ্রূপই ঘটিল; মহারাজ আমাকে পূর্বপদে নিযুক্ত করিলেন ও তাহাকে টাঙ্গাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে আমাদের স্বপ্নের যে অর্থ বলেছিল ঠিক সেইমত সব কিছু ঘটল। মহারাজ আবার আমাকে আমার কাজে বহাল করলেন কিন্তু রুটিকারকে গাছে ঝুলিয়ে রাখলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে আমাদের স্বপ্নের যে অর্থ বলেছিল ঠিক সেইমত সব কিছু ঘটল। মহারাজ আবার আমাকে আমার কাজে বহাল করলেন কিন্তু রুটিকারকে গাছে ঝুলিয়ে রাখলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সে যে রকম বলেছিল ঠিক সেইরকমই ঘটেছিল। আমি আমার পূর্বপদে প্রতিষ্ঠিত হয়েছিলাম আর পাচকের হয়েছিল ফাঁসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সে যা বলল বাস্তবে তাই-ই ঘটল| সে বলেছিল যে আমি মুক্তি পেয়ে আবার পুরানো কাজ ফিরে পাব–ঘটলও তাই| রুটিওয়ালা সম্বন্ধে বলেছিল যে সে মারা যাবে–ঘটলও তাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে আমাদেরকে যেমন অর্থ বলেছিল, সেরকমই ঘটল; মহারাজ আমাকে আগের পদে নিযুক্ত করলেন ও তাকে ফাঁসি দিলেন।