Genesis 41:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে ইউসুফ ফেরাউনকে বললেন, তা আমার অসাধ্য, আল্লাহ্ই ফেরাউনকে মঙ্গল-যুক্ত উত্তর দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তা করতে পারি না,” যোষেফ ফরৌণকে উত্তর দিলেন, “কিন্তু ফরৌণের ইচ্ছানুসারে ঈশ্বরই তাঁকে উত্তর দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ ফরৌণকে উত্তর করিলেন, তাহা আমার অসাধ্য, ঈশ্বরই ফরৌণকে মঙ্গলযুক্ত উত্তর দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ ফরৌণকে উত্তর করিলেন, তাহা আমার অসাধ্য, ঈশ্বরই ফরৌণকে মঙ্গলযুক্ত উত্তর দিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে যোষেফ ফরৌণকে বললেন, “সেই ক্ষমতা আমার নেই। তবে ঈশ্বর মহারাজের স্বপ্নের অর্থ বলে দিয়ে তাঁর মন শান্ত করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইউসুফ ফেরাউনকে বললেন, “সেই ক্ষমতা আমার নেই। তবে আল্লাহ্ মহারাজের স্বপ্নের অর্থ বলে দিয়ে তাঁর মন শান্ত করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ বললেন, আমি নই, ঈশ্বরই ফারাও-এর স্বপ্নের শুভ ব্যাখ্যা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরে যোষেফ বললেন, “আমি পারি না! কিন্তু হয়তো ফরৌণের জন্য ঈশ্বর তার অর্থ বলে দেবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ ফরৌণকে উত্তর করলেন, “তা আমার পক্ষে অসম্ভব, ঈশ্বরই ফরৌণকে সঠিক উত্তর দেবেন।”