Genesis 41:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেগুলোর পরে কৃশ ও খুব বিশ্রী ও হাড্ডিসার অন্য সাতটা গাভী উঠলো; আমি সমস্ত মিসর দেশে সেরকম বিশ্রী গাভী কখনও দেখি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলির পিছু পিছু, অন্য সাতটি গরু উঠে এল—অস্থিসার ও খুব কুৎসিত এবং কৃষকায়। সমগ্র মিশর দেশে আমি এরকম কুৎসিত গরু কখনও দেখিনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেগুলির পরে, দেখ, কৃশ ও অতিশয় বিশ্রী ও শুষ্কাঙ্গ অন্য সাতটা গাভী উঠিল; আমি সমস্ত মিসর দেশে তাদৃশ বিশ্রী গাভী কখনও দেখি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেইগুলির পরে, দেখ, কৃশ ও অতিশয় বিশ্রী ও শুষ্কাঙ্গ অন্য সাতটা গাভী উঠিল; আমি সমস্ত মিসর দেশে তাদৃশ বিশ্রী গাভী কখনও দেখি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর আরও সাতটা গরু উঠে আসল। সেগুলো ছিল রোগা, বিশ্রী ও দেখতে মরার মত। সারা মিসর দেশের কোথাও এই ধরনের বিশ্রী গরু কখনও আমার চোখে পড়ে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর আরও সাতটা গরু উঠে আসল। সেগুলো ছিল রোগা, বিশ্রী ও দেখতে মরার মত। সারা মিসর দেশের কোথাও এই ধরনের বিশ্রী গরু কখনও আমার চোখে পড়ে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলির পরে আরও সাতটা ভীষণ রোগা ও বিশ্রী গাভী উঠে এল। সারা মিশরে আমি অমন বিদঘুটে গাভী আর দেখি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি নদী থেকে আরও সাতটি গরু উঠে আসতে দেখলাম| কিন্তু এই গরুগুলো রোগা রোগা, দেখতেও অসুস্থ| ঐরকম বিশ্রী গরু আমি মিশরে কখনও দেখি নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেগুলির পরে, দেখ, রোগা ও বিশ্রী গাভী উঠল; আমি সমস্ত মিশর দেশে সেই ধরনের বিশ্রী গাভী কখনও দেখিনি।