Genesis 41:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই ক্ষীণ শীষগুলো সেই উত্তম সাতটি শীষকে গ্রাস করলো। এই স্বপ্ন আমি জাদুকরদেরকে বলেছিলাম, কিন্তু কেউই এর অর্থ আমাকে বলতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শস্যদানার সেই কৃষকায় শিষগুলি সেই সাতটি সুন্দর শিষকে গিলে ফেলল। আমি একথা জাদুকরদের বললাম, কিন্তু তাদের মধ্যে কেউই আমার কাছে তা ব্যাখ্যা করে দিতে পারেনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই ক্ষীণ শীষগুলি সেই উত্তম সাতটী শীষকে গ্রাস করিল। এই স্বপ্ন আমি মন্ত্রবেত্তাদিগকে কহিলাম, কিন্তু কেহই ইহার অর্থ আমাকে বলিতে পারিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই ক্ষীণ শীষগুলি সেই উত্তম সাতটি শীষকে গ্রাস করিল। এই স্বপ্ন আমি মন্ত্রবেত্তাদিগকে কহিলাম, কিন্তু কেহই ইহার অর্থ আমাকে বলিতে পারিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সাতটা অপুষ্ট শীষ সেই তাজা সাতটা শীষ গিলে ফেলল। আমি এই সব কথা যাদুকরদের বলেছিলাম, কিন্তু কেউই এর মানে আমাকে বুঝিয়ে দিতে পারল না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সাতটা অপুষ্ট শীষ সেই তাজা সাতটা শীষ গিলে ফেলল। আমি এই সব কথা জাদুকরদের বলেছিলাম, কিন্তু কেউই এর মানে আমাকে বুঝিয়ে দিতে পারল না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শীর্ণ শীষগুলি পরিপুষ্ট শীষগুলিকে গ্রাস করল। আমি জাদুকরদের কাছে স্বপ্নের কথা বললাম, কিন্তু তারা কেউই এর অর্থ ব্যাখ্যা করতে পারল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সেই অপুষ্ট শীষগুলো পুষ্ট শীষগুলোকে খেয়ে ফেলল| “আমার যাদুকরদের আমি এই স্বপ্নগুলো বললাম বটে কিন্তু তারা তার অর্থ বলতে পারল না| স্বপ্নগুলোর অর্থ কি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই ক্ষীণ শীষগুলি সেই ভালো সাতটি শীষকে গ্রাস করল। এই স্বপ্ন আমি জাদুকরদেরকে বললাম, কিন্তু কেউই এর অর্থ আমাকে বলতে পারল না।”