Genesis 41:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সাতটি উত্তম গাভী সাত বছর এবং ঐ সাতটি উত্তম শীষও সাত বছর; দু’টি স্বপ্নই আসলে এক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাতটি সুন্দর গরু হল সাত বছর এবং সাতটি সুন্দর শস্যদানার শিষ হল সাত বছর; এ হল এক ও অনুরূপ স্বপ্ন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সাতটী উত্তম গাভী সাত বৎসর, এবং ঐ সাতটী উত্তম শীষও সাত বৎসর; স্বপ্ন এক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সাতটি উত্তম গাভী সাত বৎসর, এবং ঐ সাতটি উত্তম শীষও সাত বৎসর; স্বপ্ন এক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাতটা মোটাসোটা গরুর মানে সাত বছর আর তাজা সাতটা গমের শীষের মানেও সাত বছর। আপনার দু’টি স্বপ্নই আসলে এক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাতটা মোটাসোটা গরুর মানে সাত বছর আর তাজা সাতটা গমের শীষের মানেও সাত বছর। আপনার দু’টি স্বপ্নই আসলে এক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতটি হৃষ্টপুষ্ট গাভী সাতটি বছরের প্রতীক। সাতটি পরিপুষ্ট শীষও সাত বছরের প্রতীক। দুটি স্বপ্নেরই অর্থ এক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উভয় স্বপ্নের প্রকৃত অর্থ এক| সাতটা ভাল গরু এবং সাতটা ভাল শীষ সাতটা ভাল বছরকে বোঝাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ সাতটি ভালো গরু সাত বছর এবং ঐ সাতটি ভালো শীষও সাত বছর; স্বপ্ন এক।