Genesis 41:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার পিছনে যে সাতটি কৃশ ও বিশ্রী গাভী উঠলো, তারাও সাত বছর; আর পূর্বীয় বায়ূতে শোষিত যে সাতটি কৃশ শীষ উঠলো, তা দুর্ভিক্ষের সাত বছর হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সাতটি কৃষকায়, কুৎসিত গরু পরে উঠে এল সেগুলি সাত বছর, এবং পূর্বীয় বায়ু দ্বারা ঝলসিত শস্যদানার সাতটি রুগ্ন অখাদ্য শিষও তাই: সেগুলি হল সাত বছরের দুর্ভিক্ষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার পশ্চাৎ যে সাতটি কৃশ ও বিশ্রী গাভী উঠিল, তাহারাও সাত বৎসর; এবং পূর্ব্বীয় বায়ুতে শোষিত যে সাতটী কৃশ শীষ উঠিল, তাহা দুর্ভিক্ষের সাত বৎসর হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার পশ্চাৎ যে সাতটি কৃশ ও বিশ্রী গাভী উঠিল, তাহারাও সাত বৎসর; এবং পূর্বীয় বায়ূতে শোষিত যে সাতটি কৃশ শীষ উঠিল, তাহা দুর্ভিক্ষের সাত বৎসর হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে উঠে আসা সাতটা রোগা, বিশ্রী গরু আর পূবের বাতাসের গরমে শুকিয়ে যাওয়া অপুষ্ট সাতটা শীষ, এ দু’টার মানে হল সাতটা দুর্ভিক্ষের বছর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে উঠে আসা সাতটা রোগা, বিশ্রী গরু আর পূবের বাতাসের গরমে শুকিয়ে যাওয়া অপুষ্ট সাতটা শীষ, এ দু’টার মানে হল সাতটা দুর্ভিক্ষের বছর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে যে সাতটি রোগা ও বিশ্রী গাভী উঠে এসেছিল সেগুলিও সাতটি বছরের প্রতীক। সাতটি শীর্ণ, পূবালী বাতাসে ঝলসানো শীষ সাতটি দুর্ভিক্ষক্লিষ্ট বছরের প্রতীক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সাতটা রোগা গরু, সাতটা অপুষ্ট শীষ বোঝায় সাতটা দুর্ভিক্ষের বছর| সাতটা ভাল বছরের পর দুর্ভিক্ষের সাত বছর আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তার পরে যে সাতটি রোগা ও বিশ্রী গরু উঠল, তারাও সাত বছর এবং পুর্বীয় বায়ুতে শুকনো যে সাতটি অপুষ্ট শীষ উঠল, তা দূর্ভিক্ষের সাত বছর হবে।”