Genesis 41:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পরের সাত বছর এমন দুর্ভিক্ষ হবে যে, মিসর দেশে শস্যের অতিশয় প্রাচুর্যের কথা লোকে ভুলে যাবে এবং সেই দুর্ভিক্ষে দেশ নষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তার পিছু পিছু দুর্ভিক্ষকবলিত সাতটি বছর আসবে। তখন মিশরের সব প্রাচুর্য মানুষ ভুলে যাবে, এবং দুর্ভিক্ষ দেশটিকে ধ্বংস করে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে সাত বৎসর এমন দুর্ভিক্ষ হইবে যে, মিসর দেশে সমস্ত শস্যবাহুল্যের বিস্মৃতি হইবে, এবং সেই দুর্ভিক্ষে দেশ নষ্ট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে সাত বৎসর এমন দুর্ভিক্ষ হইবে যে, মিসর দেশে সমস্ত শস্যবাহুল্যের বিস্মৃতি হইবে, এবং সেই দুর্ভিক্ষে দেশ নষ্ট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তার পরেই আসছে সাতটা দুর্ভিক্ষের বছর। তখন আগেকার প্রচুর ফসলের কথা লোকের মন থেকে মুছে যাবে, কারণ এই দুর্ভিক্ষ দেশকে শেষ করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তার পরেই আসছে সাতটা দুর্ভিক্ষের বছর। তখন আগেকার প্রচুর ফসলের কথা লোকের মন থেকে মুছে যাবে, কারণ এই দুর্ভিক্ষ দেশকে শেষ করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাচুর্যের বছরগুলির কথা মিশরীরা ভুলে যাবে। দুর্ভিক্ষে দেশ উচ্ছিন্ন হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারপর আসবে দুর্ভিক্ষের সাতটা বছর| মিশরের লোকরা ভুলে যাবে অতীতে কত শস্যই না হত| এই দুর্ভিক্ষে দেশ নষ্ট হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পরে সাত বছর এমন দূর্ভিক্ষ হবে যে, মিশর দেশে সমস্ত শস্য নষ্ট হবে এবং সেই দূর্ভিক্ষে দেশ ধ্বংস হবে।