Genesis 41:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরাউনের কাছে দু’বার স্বপ্ন দেখাবার অর্থ এই: আল্লাহ্ এটা স্থির করেছেন এবং আল্লাহ্ এটা শীঘ্র ঘটাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণকে দুটি আকারে স্বপ্নটি দেওয়ার কারণ হল এই যে বিষয়টি ঈশ্বর দ্বারা অটলভাবে নিশ্চিত হয়ে আছে, এবং অচিরেই ঈশ্বর তা বাস্তবায়িত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণের নিকটে দুই বার স্বপ্ন দেখাইবার ভাব এই; ঈশ্বর ইহা স্থির করিয়াছেন, এবং ঈশ্বর ইহা শীঘ্র ঘটাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরৌণের নিকটে দুইবার স্বপ্ন দেখাইবার ভাব এই; ঈশ্বর ইহা স্থির করিয়াছেন, এবং ঈশ্বর ইহা শীঘ্র ঘটাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই স্বপ্ন মহারাজকে দু’বার দেখানো হয়েছে। এর মানে হল, ঈশ্বর এই ব্যাপারে তাঁর মন স্থির করে ফেলেছেন এবং শীঘ্রই তিনি তা ঘটাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই স্বপ্ন মহারাজকে দু’বার দেখানো হয়েছে। এর মানে হল, আল্লাহ্ এই ব্যাপারে তাঁর মন স্থির করে ফেলেছেন এবং শীঘ্রই তিনি তা ঘটাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর দুবার স্বপ্ন দেখার অর্থ হচ্ছে এই যে এই ব্যাপার ঈশ্বর স্বয়ং নির্ধারণ করেছেন এবং তিনি শীঘ্রই এই ঘটনা ঘটাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ফরৌণ, আপনি একটি বিষয় নিয়ে দুটি স্বপ্ন দেখেছন| কারণ ঈশ্বর যে সত্যিই তা ঘটাতে চলেছেন তা আপনাকে দেখাতে চাইলেন| আর তিনি শীঘ্রই তা ঘটাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরৌণের কাছে দুবার স্বপ্ন দেখাবার ভাব এই; ঈশ্বর এটা স্থির করেছেন এবং ঈশ্বর এটা তাড়াতাড়ি ঘটাবেন।